সিলেট নিউজ ডেস্ক :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জকিগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ ও বিদেশের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন জকিগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক ও যুব সংগঠক এটিএম নাসির।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে ফিরে এসেছে আনন্দ ও খুশির ঈদ। ঈদ আমাদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, সহমর্মিতা ও সম্প্রীতির অনন্য বার্তা ছড়িয়ে দেয়।”
তিনি আরও বলেন, “এই পবিত্র দিনে আমি জকিগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। ঈদের এই আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে সমভাবে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা করি।”
তিনি আহ্বান জানান, “আসুন আমরা সবাই মিলেমিশে একটি শান্তিপূর্ণ, মানবিক ও উন্নত জকিগঞ্জ গড়ে তুলি।”
শেষে তিনি দেশ-বিদেশে অবস্থানরত সকল জকিগঞ্জবাসীসহ দেশ ও বিদেশের সকলকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন। সিলেট নিউজ পরিবার থেকে ও উনাকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা।