শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ কোটির জনসমুদ্রে দিক হারা নাবিক, মন্ত্রীদের কথা বিশ্বাস করছে না জনগণ প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা (গ্রন্থের ২য় খন্ড) ওয়াসার মেগা প্রকল্পে অনিয়মের অভিযোগ পদ্মা থেকে সায়েদাবাদ—হাজার কোটি টাকার প্রকল্পে এক মোস্তাফিজুর রহমানের, এই কর্মকর্তার প্রভাব নিয়ে প্রশ্ন জিলক্বদ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সংসদ অধিবেশনে একটি রাজনৈতিক দল নিষিদ্ধ বিল পাস হলো, তাতে কিন্তু কয়েকটি সন্দেহ রয়েই গেলো দোয়ারাবাজারে বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় রেফারেল চেইন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত ​বানারীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান দখলের অভিযোগ জামগড়ায় পুলিশ ফাঁড়ি চালুর পরও গুলির ঘটনা: আশুলিয়ায় ভোরে ৫ রাউন্ড গুলি, আহত ২—উদ্বেগে স্থানীয়রা বতর্মান সরকারের দৃষ্টি আকর্ষণ,দেশ উন্নয়ন করতে চাইলে, যথাযথ ভাবে ভূমি ব‍্যবহার করা জরুরি
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন: সালমা বেগমের ন্যায়বিচার দাবি

সিলেট নিউজ ডেস্ক / ৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

Manual1 Ad Code

মোঃ মাহবুব আলম

বিশেষ প্রতিনিধি;

Manual2 Ad Code

“ন্যায় চাই, সত্য চাই, বাঁচতে চাই—মানবিক সহযোগিতা চাই”—এই আকুতি জানিয়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কাচিনা এলাকায় ভুক্তভোগী সালমা বেগমের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নতুন বাংলা সাধারণ জনতার জোটের চেয়ারম্যান মোঃ আকবর হোসেন ফাইটন।

সংবাদ সম্মেলনে প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, একজন অসহায় নারীর ন্যায়বিচারের দাবিকে সামনে রেখেই আজকের এই আয়োজন। তিনি দাবি করেন, সালমা বেগম কোনো অপরাধী নন; বরং তিনি পারিবারিক বিরোধ, রাজনৈতিক প্রভাব এবং প্রশাসনিক পক্ষপাতিত্বের শিকার। একটি পরিকল্পিত চক্রের মাধ্যমে তাকে এবং তার নিরীহ আত্মীয়স্বজনদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

Manual5 Ad Code

তিনি আরও বলেন, একজন স্ত্রী তার স্বামীর জীবন রক্ষায় নিজের সর্বস্ব ত্যাগ করেছেন—যা মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। অথচ সেই ত্যাগের প্রতিদান হিসেবে তাকে তালাক দেওয়া হয়েছে এবং পরবর্তীতে মিথ্যা মামলায় জড়িয়ে সামাজিকভাবে হেয় করা হচ্ছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন।

Manual2 Ad Code

মোঃ আকবর হোসেন ফাইটন অভিযোগ করেন, মামলার ঘটনার তারিখ, চিকিৎসার সময়কাল এবং পরবর্তী ঘটনাপ্রবাহের মধ্যে অসামঞ্জস্য থাকা সত্ত্বেও পুলিশ পক্ষপাতমূলক তদন্ত প্রতিবেদন দিয়েছে। তিনি এটিকে বিচারব্যবস্থার জন্য উদ্বেগজনক বলে উল্লেখ করেন।

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে হবে।

Manual2 Ad Code

সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দও একই সুরে বলেন, আইনের অপব্যবহার করে একজন নারীকে নিপীড়ন করা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। প্রভাবশালী মহলের হস্তক্ষেপে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত হলে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার পথ রুদ্ধ হয়ে যাবে বলেও তারা মন্তব্য করেন।

এ সময় ভুক্তভোগী সালমা বেগম আবেগঘন কণ্ঠে বলেন, তিনি কোনো অন্যায় করেননি এবং শুধুমাত্র স্বামীর জীবন বাঁচানোর চেষ্টা করেছিলেন। কিন্তু বর্তমানে তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে অপমান করা হচ্ছে। তিনি প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের কাছে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে সুষ্ঠু তদন্ত, মিথ্যা মামলা প্রত্যাহার এবং সালমা বেগমের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code