শিরোনাম
চুক্তি ভিত্তিক সরকার অর্থের বিনিময়ে নিয়োগ – প্রমোশন, ইষ্ট ইন্ডিয়া কোম্পানির আদলে হয় বাজেট জকিগঞ্জে তালামীযের সম্মেলনে যেতে আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মৌলভীবাজারে ভুয়া এএসপি পরিচয়ে গ্রেফতার ১জন বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিয়ে পার্টনারশিপ স্কোপিং সভা অনুষ্ঠিত হয় মৌলভীবাজার কমলগঞ্জে নবাগত ওসির সাথে ‘নিসচা কমলগঞ্জ শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিশু ধর্ষণের ভয়াবহ চিত্র: বিবেককে জাগ্রত করার সময় এখনই সংস্কারহীনতায় ধুঁকছে তাড়াইলের ১ নং তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ ঢাকা থেকে নারী এনে আলফাডাঙ্গায় দেহ ব্যবসার অভিযোগ দুই নারীর বিরুদ্ধে ঝালকাঠির রাজাপুরে আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের সড়ক বেহাল, সংস্কারের দাবি
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রতারণা ও বহুবিবাহের অভিযোগে ঢাকায় মানববন্ধন, কঠোর বিচারের দাবি

সিলেট নিউজ ডেস্ক / ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

Manual4 Ad Code

 নিজস্ব প্রতিবেদক:

Manual3 Ad Code

প্রতারণা, বহুবিবাহ ও নারীদের সঙ্গে অনৈতিক কর্ম ভয়কাণ্ডের অভিযোগে অভিযুক্ত সাইফুল সোহাগ জমাদ্দারের বিরুদ্ধে কঠোর বিচারের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভুক্তভোগী নারী ও স্থানীয়দের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।

Manual4 Ad Code

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সাইফুল সোহাগ জমাদ্দার তার প্রথম স্ত্রী জীবিত থাকা অবস্থায় গোপনে একাধিক বিয়ে করেছেন এবং দীর্ঘদিন ধরে তা গোপন রেখে সংসার চালিয়ে যাচ্ছেন। এছাড়া তিনি বিভিন্ন নারীদের প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা, আপত্তিকর ভিডিও ধারণ এবং সেগুলোর মাধ্যমে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের সঙ্গে জড়িত বলেও অভিযোগ ওঠে।

ভুক্তভোগী লুৎফা বেগম (ছদ্মনাম) জানান, ২০২১ সালের ৩ নভেম্বর ২৫ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়। পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তি বিয়ের বিষয়টি অস্বীকার করেন। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হলে তদন্তের নির্দেশ দেওয়া হয়। তবে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগও তোলেন ভুক্তভোগীরা।

Manual3 Ad Code

মানববন্ধনে বক্তারা আরও দাবি করেন, অভিযুক্তের এসব কর্মকাণ্ডে তার পরিবারের সদস্যদেরও পরোক্ষ সমর্থন রয়েছে। তারা বলেন, এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে নারীদের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হবে।

মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পেলে তা গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code