শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাজধানীর শাহবাগে তিন দিনের অবস্থান কর্মসূচি শেষে আন্দোলন প্রত্যাহার, শিক্ষামন্ত্রীর আশ্বাস

সিলেট নিউজ ডেস্ক / ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

Manual3 Ad Code

মোঃ মাহবুব আলম
বিশেষ প্রতিনিধি:
রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর সামনে টানা তিন দিনের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শেষে আন্দোলন প্রত্যাহার করেছেন ১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশবঞ্চিত প্রার্থীরা।
মঙ্গলবার (শেষ দিন) কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রায় কয়েক হাজার সুপারিশবঞ্চিত প্রার্থী। দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তারা এ কর্মসূচি পালন করে আসছিলেন।
কর্মসূচির শেষ দিনে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করলে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করে নিজ নিজ বাসায় ফিরে যান।
শিক্ষামন্ত্রী জানান, সুপারিশবঞ্চিত প্রায় ছয় হাজার প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, “যোগ্য প্রার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”
এদিকে আন্দোলনকারীরা জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ কার্যক্রম শুরু না হলে তারা পুনরায় কর্মসূচিতে নামতে বাধ্য হবেন। তবে আপাতত মন্ত্রীর আশ্বাসে তারা সন্তুষ্ট এবং দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code