শিরোনাম
সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাড়াইলে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! হাফিজ মাছুম আহমদ দুধরচকী রেমিটেন্স যোদ্ধা ও ব্যবসায়ীর ওপর আল ফালাক রিয়েল এস্টেটের প্রতারণা ও হুমকির পাহাড়সম অভিযোগ: সংবাদ সম্মেলন ও আইনি লড়াই অব্যাহত গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধের দাবিতে প্রতিবাদ সমাবেশ সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে লেপ্রসি ফলোআপে নতুন শনাক্ত ৪,চিকিৎসা শুরু
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

​বানারীপাড়ার আলতা গ্রামে ভেঙে পড়া সেতু যেন মরণফাঁদ: জনদুর্ভোগ চরমে

জাকির হোসেন / ১০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬

Manual8 Ad Code

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:

Manual1 Ad Code

বরিশালের বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামে একটি গুরুত্বপূর্ণ সেতু দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে থাকায় কয়েক হাজার মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন অতিবাহিত হলেও সেতুটি সংস্কার বা নতুন করে নির্মাণের কোনো উদ্যোগ না নেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
​সরেজমিনে দেখা গেছে, আলতা গ্রামের এই গুরুত্বপূর্ণ সংযোগ সেতুটির একটি বড় অংশ ধসে পড়ে আছে। সেতুর রেলিং ভেঙে গেছে এবং মাঝখানের স্লাব ধসে যাওয়ায় এটি এখন চলাচলের অনুপযোগী। ঝুঁকি নিয়েই প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ এই পথে যাতায়াত করছেন। কৃষিপণ্য পরিবহনেও এলাকাবাসীকে পড়তে হচ্ছে চরম বিপাকে এলাকাবাসীর অভিযোগ, সেতুটি দীর্ঘদিন ধরে এই অবস্থায় পড়ে থাকলেও দেখার যেন কেউ নেই। সামান্য অসতর্কতায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে রাতে এই পথে যাতায়াত করা সাধারণ মানুষের জন্য রীতিমতো মরণফাঁদে পরিণত হয়েছে। দ্রুত সেতুটি মেরামত করা না হলে জনদুর্ভোগ আরও কয়েকগুণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
 গ্রামবাসী অবিলম্বে এই ভেঙে পড়া সেতুটি সংস্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code