শিরোনাম
শিশু ধর্ষণের ভয়াবহ চিত্র: বিবেককে জাগ্রত করার সময় এখনই সংস্কারহীনতায় ধুঁকছে তাড়াইলের ১ নং তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ ঢাকা থেকে নারী এনে আলফাডাঙ্গায় দেহ ব্যবসার অভিযোগ দুই নারীর বিরুদ্ধে ঝালকাঠির রাজাপুরে আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের সড়ক বেহাল, সংস্কারের দাবি বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ (World Environment Day – 2026) উদযাপন নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত! কবিতা: কিছুই শেখা হলো না একজন দক্ষ পুরুষ যখন  রাষ্ট্রের প্রধানমন্ত্রী, তাহলে কেনো দেশের মানুষের জন‍্য  মঙ্গল হবে না শতভাগ?  জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এ‍্যাড: মাওলানা জাকির হামিদী এর পরিচিতি
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

​বানারীপাড়ায় গ্রাম আদালত বিষয়ক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

জাকির হোসেন / ৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬

Manual6 Ad Code

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:

Manual5 Ad Code

“অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বানারীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ মে (বুধবার) সকাল ১০টা ৩০ মিনিটে বানারীপাড়া উপজেলা মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন।
​বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায়, স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়। বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব বায়েজিদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ খায়রুল আলম সুমন। কর্মশালায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন:
​জনাব নুসরাত নওসীন, সহকারী কমিশনার (ভূমি),
জাকির হোসেন, সাধারণ সম্পাদক, বানারীপাড়া উপজেলা প্রেসক্লাব ইলিয়াস শেখ, সভাপতি, পৌর প্রেসক্লাব, পার্থ সারথী দেউরী, উপজেলা সমবায় কর্মকর্তা, দিপীকা রানী সেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।এছাড়াও বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ‘লাভ দাই নেবার’-এর প্রতিনিধি মোফাজ্জেল হোসেন, ‘সংগ্রাম’-এর শাখা ব্যবস্থাপক আফজাল হোসেন এবং ‘কোস্ট ফাউন্ডেশন’-এর শাখা ব্যবস্থাপক কাইয়ুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র কর্মশালাটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন বানারীপাড়া উপজেলার গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী পলাশ দাস। কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা ও কারিগরি সহযোগিতায় আরও উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলার গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মো: দেলোয়ার হোসেন এবং এনএসএস (NSS)-এর উপজেলা সমন্বয়কারী জাহাঙ্গীর হোসেন। কর্মশালায় বক্তারা বলেন, গ্রামীণ জনপদের সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় দ্রুত ও স্বল্প ব্যয়ে আইনি সেবা পৌঁছে দিতে গ্রাম আদালতের ভূমিকা অপরিসীম। স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ সম্মিলিতভাবে কাজ করলে গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং আদালতে মামলার জট অনেকাংশে কমে আসবে। এই লক্ষ্য বাস্তবায়নে একটি সমন্বিত ও কার্যকর বার্ষিক পরিকল্পনা প্রণয়নের ওপর জোর দেন অতিথিরা।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code