শিরোনাম
বিশ্বম্ভরপুরে ত্রৈমাসিক “বিশ্বম্ভরপুরের কথা” পত্রিকার মোড়ক উন্মোচন বাজিতপুরে মৃত ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ: একমাত্র মেয়ে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, ফেসবুকে অপপ্রচারেরও অভিযোগ ডেন্টাল কেয়ারের ঈদ শুভেচ্ছা:অটুট থাকুক স্বাস্থ্যোজ্জ্বল হাসি শ্রীমঙ্গলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যোশেফ দাশগুপ্ত কুমিল্লায় নারী কর্মচারীর শ্লীলতাহানির অভিযোগ, তদন্তের দাবি বিশ্বম্ভরপুরে দেশ-বিদেশে থাকা সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদ সিলেটে নারী নির্যাতন মামলার পলাতক আসামির বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাইল পুলিশ সিলেটে হুমকির মুখে মামলা বাদী, নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ: সন্তানের সন্ধানে আকুল আবেদন ঈদুল আজহায় গরীব-দুঃখীর পাশে দাঁড়ানোর আহ্বান বিলকিস খন্দকারের
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশ্বম্ভরপুরে ত্রৈমাসিক “বিশ্বম্ভরপুরের কথা” পত্রিকার মোড়ক উন্মোচন

সুহেল আহমেদ সাজু / ১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

Manual2 Ad Code

 বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :

Manual8 Ad Code

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় ত্রৈমাসিক “বিশ্বম্ভরপুরের কথা” পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে স্থানীয় সাংবাদিক, সাহিত্যিক ও সচেতন মহলের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে বিশ্বম্ভরপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্তমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কাজী সালেহ আহমদ, কবি ও সাহিত্যিক ধীরেন্দ্র দেবনাথ শ্যামল, জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার বিশ্বম্ভরপুর প্রতিনিধি সোহেল আহমদ সাজু এবং দৈনিক একাত্তর পত্রিকার বিশ্বম্ভরপুর প্রতিনিধি জয় প্রমুখ।
বক্তারা বলেন, গণমাধ্যমের মূল শক্তি হচ্ছে সত্য ও বস্তুনিষ্ঠতা। তাই সঠিক তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশের পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন তারা। কোনো প্রকার প্ররোচনা বা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সমাজের বাস্তব চিত্র তুলে ধরার আহ্বান জানান বক্তারা।
এ সময় বক্তারা আরও বলেন, “বিশ্বম্ভরপুরের কথা” পত্রিকাটি উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সম্ভাবনাকে দেশব্যাপী তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নতুন প্রজন্মকে স্থানীয় ইতিহাস ও সমাজ বাস্তবতা সম্পর্কে জানাতে এ ধরনের প্রকাশনা ইতিবাচক ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code