শিরোনাম
ঢাবি উপাচার্যের সঙ্গে সোমালিয়ার রাষ্ট্রদূত এবং হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জগন্নাথপুরে গৃহবন্দীদের বেড়া অপসারণে প্রশাসনের আলটিমেটাম, এখনো কাটেনি আতঙ্ক ​বানারীপাড়ায় যুবদলের উদ্যোগে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিশ্বম্ভরপুরে Anti Child Marriage Campaign(এন্টি চাইল্ড ম্যারেজ ক্যাম্পেইন) – 2026 উদযাপন ছাতকে দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, মৌলভীবাজার-এর মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধা দ্বিজেশ চন্দ্র দাশের পরলোকগমন কালাপুর ইউপিতে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা’ অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তিমির বণিকের দোয়া-আশীর্বাদ ও সমর্থন কামনা,উন্নয়নের অঙ্গীকার

সত্যজিৎ দাস / ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি:

মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের দীর্ঘ রাজনৈতিক প্রভাব এবং মৌলভীবাজার অঞ্চলে তাঁর সংগঠন কাঠামো গড়ে তোলার ভূমিকা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন সময় আলোচিত হয়েছে। ১৯৭৯,১৯৯১,১৯৯৬ এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টানা নির্বাচিত হয়ে তিনি এই অঞ্চলের রাজনৈতিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন।

স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়,শ্রীমঙ্গল উপজেলার তৎকালীন ছাত্ররাজনীতিতে সক্রিয় ছিলেন তিমির বণিক। তিনি সে সময় ছাত্রদলের সঙ্গে যুক্ত থেকে সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে ভূমিকা রাখেন বলে জানা যায়। পরবর্তী সময়ে তিনি ধীরে ধীরে সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে এসে সাংবাদিকতা পেশায় যুক্ত হন এবং বর্তমানে স্থানীয় সংবাদ সংগ্রহ ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন।

Manual2 Ad Code

জানা গেছে,তিমির বণিক শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ও সংগঠক হিসেবে বিভিন্ন সময়ে মিছিল,সভা-সমাবেশ এবং আন্দোলন কর্মসূচিতে অংশ নেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে কর্মীদের সংগঠিত করা এবং ছাত্রসমাজকে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে যুক্ত করার ক্ষেত্রেও তাঁর ভূমিকার কথা স্থানীয়ভাবে উল্লেখ করা হয়।

বর্তমানে তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে প্রচারণা না চালালেও,স্থানীয় বাসিন্দারা তাকে কাউন্সিলর হিসেবে দেখতে চাইছেন। তিনি স্থানীয় ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চেয়ে বলেছেন,নির্বাচিত হলে ওয়ার্ডের মৌলিক সমস্যার সমাধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন।

তিনি জানান,ওয়ার্ডের দীর্ঘদিনের সমস্যা হিসেবে বিশুদ্ধ পানির সংকট,জলাবদ্ধতা এবং পর্যাপ্ত সড়কবাতির অভাব রয়েছে। নির্বাচিত হলে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা,নিরাপদ পানি সরবরাহ এবং উন্নত আলোকায়ন ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে একটি পরিকল্পিত ওয়ার্ড গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

Manual8 Ad Code

কাউন্সিলর প্রার্থী তিমির বণিক আরও বলেন,তিনি জনসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চান এবং এলাকার উন্নয়নে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি ৯ নম্বর ওয়ার্ডকে একটি নিরাপদ ও আধুনিক নগর কাঠামোর আওতায় আনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

Manual1 Ad Code

সিলেট নিউজ২৪/এসডি.

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code