শিরোনাম
যে কাজ করলে আল্লাহর আরশ থর থর করে কেঁপে ওঠে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাস্তবায়ন হয়নি হাইকোর্টের আদেশ। জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদী থেকে চলছে বালু উত্তোলন পরীক্ষা শেষে আর বাড়ি ফেরা হলো না জকিগঞ্জের রাজনের; রেললাইনের পাশে মিলল লাশ, ফেসবুকের মাধ্যমে পরিচয় শনাক্ত! জকিগঞ্জে প্রবাসীর ওপর হামলা, মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ; শ্রমিক দলের নাম ব্যবহারের অভিযোগে উত্তেজনা সরকার বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ আবু নাহিয়ান তাসকিনের বৃত্তি অর্জন, ভবিষ্যৎ স্বপ্ন ডাক্তার হওয়া ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল দ্রুত প্রকাশ ও শতভাগ নিয়োগের দাবি খুলনায় স্কুলছাত্রী নির্জনা হত্যা: মায়ের স্বীকারোক্তি, পলাতক বাবাকে গ্রেপ্তারে অভিযান জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে হাফিজ মাছুম আহমদ দুধরচকী সবার সেরা : বললেন, আমেরিকান প্রবাসী, মাওলানা আব্দুল ওয়াকিল
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজারে গণঅধিকার পরিষদ নেতা জুবায়েরের পদত্যাগ

সিলেট নিউজ ডেস্ক / ৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

Manual5 Ad Code

রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি:

Manual3 Ad Code

মৌলভীবাজার জেলা গণঅধিকার পরিষদের (জিওপি) সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ মাহিদ দলটির প্রাথমিক সদস্যপদসহ সকল প্রকার সাংগঠনিক পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন।

Manual3 Ad Code

আজ বৃহস্পতিবার (১১ জুন) তিনি দলের জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর এই লিখিত অব্যাহতিপত্র প্রদান করেন।মৌলভীবাজারে গণঅধিকার পরিষদ নেতা জুবায়েরের পদত্যাগ

একই সাথে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়ে তাঁর এই সিদ্ধান্তের কথা রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অবগতির জন্য প্রকাশ করেছেন।

Manual8 Ad Code

অব্যাহতিপত্রে জুবায়ের আহমদ মাহিদ উল্লেখ করেন, তিনি দীর্ঘ ৬ বছর যাবৎ দলের আদর্শ ও নীতি মেনে সাধ্যমতো একজন কর্মী হিসেবে কাজ করার চেষ্টা করেছেন। বর্তমানে সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক কারণে তিনি দলের সাংগঠনিক সম্পাদক পদ এবং দলের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছেন। দলে থাকাকালীন সময়ে তাঁর কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

দল থেকে পদত্যাগের বিষয়ে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে মাহিদ লেখেন, “জীবনের প্রতিটা অধ্যায়েরই শুরু আছে, শেষও আছে। একটি সুন্দর অধ্যায়ের সমাপ্তি টানতে হচ্ছে আজ।”* তিনি আরও উল্লেখ করেন যে, দীর্ঘ ৬ বছরের এই পথচলায় দলের নেতাকর্মীদের কাছ থেকে প্রচুর ভালোবাসা, শিক্ষা ও অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এবং এই দল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া তাঁর জন্য একেবারেই সহজ ছিল না।

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তিনি পোস্টে স্পষ্ট করে জানান, পদ-পদবি পরিবর্তনশীল হলেও মানুষের জন্য কাজ করার মানসিকতা ফুরিয়ে যায় না। রাজনীতিতে তিনি মানুষের কল্যাণের জন্যই এসেছিলেন এবং সেই লক্ষ্য থেকে তিনি এক চুলও নড়বেন না। ভবিষ্যতে কোনো রাজনৈতিক পদে না থাকলেও দল-মতের ঊর্ধ্বে উঠে মৌলভীবাজারের মাটি ও মানুষের কল্যাণে এবং সাধারণ জনগণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Manual6 Ad Code

গণঅধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার একজন পরিচিত মুখ ও সক্রিয় এই সংগঠকের আকস্মিক পদত্যাগের সিদ্ধান্ত স্থানীয় রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code