শিরোনাম
যে কাজ করলে আল্লাহর আরশ থর থর করে কেঁপে ওঠে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাস্তবায়ন হয়নি হাইকোর্টের আদেশ। জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদী থেকে চলছে বালু উত্তোলন পরীক্ষা শেষে আর বাড়ি ফেরা হলো না জকিগঞ্জের রাজনের; রেললাইনের পাশে মিলল লাশ, ফেসবুকের মাধ্যমে পরিচয় শনাক্ত! জকিগঞ্জে প্রবাসীর ওপর হামলা, মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ; শ্রমিক দলের নাম ব্যবহারের অভিযোগে উত্তেজনা সরকার বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ আবু নাহিয়ান তাসকিনের বৃত্তি অর্জন, ভবিষ্যৎ স্বপ্ন ডাক্তার হওয়া ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল দ্রুত প্রকাশ ও শতভাগ নিয়োগের দাবি খুলনায় স্কুলছাত্রী নির্জনা হত্যা: মায়ের স্বীকারোক্তি, পলাতক বাবাকে গ্রেপ্তারে অভিযান জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে হাফিজ মাছুম আহমদ দুধরচকী সবার সেরা : বললেন, আমেরিকান প্রবাসী, মাওলানা আব্দুল ওয়াকিল
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দোয়ারাবাজারে কমিউনিটি সেফটি ফোকাল মেলা-২০২৬ অনুষ্ঠিত

সিলেট নিউজ ডেস্ক / ৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬

Manual5 Ad Code

সোহেল আহমদ সাজু, সুনামগঞ্জ প্রতিনিধি:
“শুনিলে বজ্রধ্বনি, ঘরে যাবো তখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় কমিউনিটি সেফটি ফোকাল মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন ২০২৬) সকাল ৯টায় উপজেলা পরিষদের সামনের মাঠে LIGHT Project-এর আওতায় এ মেলার আয়োজন করে এফোর্টস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা)। অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা প্রদান করে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইরার নির্বাহী পরিচালক ফাহমিদা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার, মোহাম্মদ সাজেদ (উপদেষ্টা, মানবিক সহায়তাকারী অ্যাক্টর, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ), কামরুজ্জামান (প্রোগ্রাম ডিরেক্টর, ইরা), ড. সোনিমা কর্মচারীয়া (নেপাল), শীতল সাকিয়া (পাবলিক হেলথ অফিসার), মো. হারুন অর রশিদ (চেয়ারম্যান, সুরমা ইউনিয়ন) এবং লুৎফুর রহমান (উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা)।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইরার মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার মো. ফজলুল করিম।
আলোচনা সভায় বক্তারা বজ্রপাত থেকে নিরাপদ থাকার বিভিন্ন করণীয় বিষয়ে আলোকপাত করেন। তারা বলেন, বজ্রপাতের সময় ঘর থেকে বের হওয়া উচিত নয়। জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে প্লাস্টিকের জুতা বা স্যান্ডেল ব্যবহার করতে হবে। এছাড়া বজ্রপাতের সময় পুকুর, নদী কিংবা অন্যান্য জলাশয়ে যাওয়া, মাছ ধরা বা নৌকা চালানোর মতো ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, হাওরাঞ্চলের কৃষক ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি হাওরে পর্যাপ্ত সংখ্যক নিরাপদ ছাউনি বা আশ্রয়কেন্দ্র নির্মাণ জরুরি। এসব আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হলে বজ্রপাত ও আকস্মিক দুর্যোগের সময় মানুষ নিরাপদ আশ্রয় নিতে পারবে এবং প্রাণহানি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
দিনব্যাপী আয়োজিত এ মেলায় বজ্রপাত ও দুর্যোগ মোকাবিলা বিষয়ে সচেতনতামূলক প্রদর্শনী, তথ্যকেন্দ্র এবং পাঁচটি পৃথক স্টলের মাধ্যমে বিভিন্ন নিরাপত্তা ও সচেতনতামূলক বিষয় উপস্থাপন করা হয়। অতিথিবৃন্দ স্টলসমূহ পরিদর্শন করেন এবং সাধারণ দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
বক্তারা বলেন, বজ্রপাতসহ বহুমুখী দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকি হ্রাসে এ ধরনের আয়োজন সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code