শিরোনাম
প্রেমের নামে ১০০ কোটি টাকার মহাজালিয়াতি! অবশেষে মার্কিন আদালতের মুখোমুখি ৬ অপরাধী সরকারের পক্ষে জনগণ! হাইকোর্টের রায় ইউনূসের বিরুদ্ধে, ভারতে না যাওয়া, র‍্যাবের নাম পরিবর্তন গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে রবিউল ইসলাম রাহুল নিখোঁজ ড্রেন আছে, তবু পানি নামছে না: কার গাফিলতিতে কিশোরগঞ্জের এসপি কার্যালয়ের পেছনের সড়কে জলাবদ্ধতা? রাসুল (সা.)-এর দৈহিক গঠন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জনগণ বানর খেলার দর্শক, প্রতিদিন ঘটছে মুখরোচক ঘটনা, তা নিয়ে চলছে আলোচনা – সমালোচনা বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ অপরিকল্পিত ভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল বিগত সরকার গুলো। বিএনপি আরো অজ্ঞ ও নাজেহাল সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫ জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা

Coder Boss / ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

Manual7 Ad Code

ফেসবুকে ছবি-জিডি ছড়িয়ে অপপ্রচার, নিরাপত্তাহীনতায় সাংবাদিকের মামলা

Manual6 Ad Code

 

 

সিলেটের জৈন্তাপুরে একজন কর্মরত সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা সাধারণ ডায়েরি (জিডি) দায়ের, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মানহানিকর প্রচারণা চালানো এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Manual8 Ad Code

 

মামলার বাদী মোঃ সাজ উদ্দিন সাজু জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সিলেটের বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। তিনি গত ১৭ জুন রাতে জৈন্তাপুর মডেল থানায় এ অভিযোগ দায়ের করেন।

Manual4 Ad Code

 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জৈন্তাপুর পূর্ব বাজারস্থ ‘রশিদ কম্পিউটার’-এর স্বত্বাধিকারী আজির উদ্দিন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দ্রুত সংশোধনের নামে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছেন—এমন অভিযোগ পেয়ে বিষয়টি অনুসন্ধান শুরু করেন সাংবাদিক সাজু। এ বিষয়ে জুবায়ের আহমদ ও আব্দুল আলিম নামে দুই ভুক্তভোগী জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দায়ের করেন।

 

Manual2 Ad Code

গত ১৬ জুন দুপুরে অভিযোগের সত্যতা যাচাই করতে সাংবাদিক সাজ উদ্দিন সাজু সাক্ষীদের নিয়ে রশিদ কম্পিউটারের সামনে গেলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে ঘটনার ভিডিও ধারণ করতে চাইলে আজির উদ্দিন ও রশিদ মিয়া তাকে প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগ করা হয়।

 

পরবর্তীতে জনস্বার্থে ও সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে অভিযোগের প্রাথমিক তথ্য, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য এবং প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি সচেতনতামূলক পোস্ট প্রকাশ করেন।

 

এদিকে গ্রাহকদের লিখিত অভিযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্যের সূত্র ধরে একই দিন বিকেলে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলি রানি দেবের নেতৃত্বে পুলিশসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

 

অভিযোগে আরও বলা হয়, ভ্রাম্যমাণ আদালতের পর ওই দিন রাতেই রশিদ কম্পিউটারের স্বত্বাধিকারী আজির উদ্দিন সাংবাদিক সাজ উদ্দিন সাজুর বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানায় একটি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাশাপাশি জিডির কপি ও সাংবাদিকের ব্যক্তিগত ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর, অপপ্রচারমূলক ও মানহানিকর পোস্ট ছড়িয়ে দেওয়া হয়।

 

মামলায় উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা বিভিন্ন ফেসবুক আইডি থেকে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তার পেশাগত ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এসব পোস্টের একাধিক লিংক অভিযোগপত্রের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

 

মামলায় বিবাদী হিসেবে জৈন্তাপুরের হর্ণি গ্রামের আজির উদ্দিন, নিজপাট জাঙ্গালহাটির হাবিবুর রহমান এবং গোয়াবাড়ী এলাকার রশিদ মিয়ার নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

 

সাংবাদিক মোঃ সাজ উদ্দিন সাজু বলেন, “আমি একজন দায়িত্বশীল সাংবাদিক হিসেবে জনস্বার্থে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশ করেছি। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা জিডি দায়ের করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে আমার পেশাগত ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। আমি এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়েছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে আশা করছি।”

 

তিনি আরও বলেন, “সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সত্য প্রকাশকে দমিয়ে রাখা যাবে না। আমি প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code