শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত

সিলেট নিউজ ডেস্ক / ১১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

Manual6 Ad Code

নূর হোসাইন: 

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রম অধিদপ্তর ও ইউসেপ বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধিতে পিছিয়ে পরা  যুব সমাজকে শিল্প শ্রমিকে রূপান্তর (টিবিআইপি) প্রকল্পের প্রকল্পের আওতায় আয়োজিত চাকুরী

Manual5 Ad Code

 মেলা ২০২৬ অনুষ্ঠিত। ১৭ (সকালবেলা )জুন ২০২৬ সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পরা যুব সমাজকে দক্ষ শিল্প শ্রমিকে রূপান্তরের লক্ষ্যে  বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ এ  আয়োজন করেন। শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধিতে পিছিয়ে পরা  যুব সমাজকে শিল্প শ্রমিকে রূপান্তর (বিটিআইপি) প্রকল্পের আওতায় আয়োজিত এই মেলায় কারিগরি শিক্ষার প্রসার তরুণদের শোভন কর্মসংস্থান সৃষ্টি এবং নিয়োগকর্তাদের সাথে চাকরি প্রত্যশীদের সরাসরি সংযোগ স্থাপনে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখছে।  ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো: আব্দুল করিমের সভাপতিত্বে মিরপুরে অবস্থিত প্রধান কার্যালয়ে  অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ আব্দুর রহমান তরফদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ আবদুছ সামাদ আল আজাদ। প্রধান অতিথি তার বক্তব্যে চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে টেকসই অর্থনৈতিক উন্নয়নে দক্ষতা,  প্রযুক্তি ও উদ্ভাবনের ওপর গুরুত্বরোপ  করেন এবং ঝরে পরা তরুণদের মূল ধারার ফিরিয়ে আনতে ইউসেপ বাংলাদেশের কার্যক্রমের প্রশংসা করেন। অন্যদিকে বিশেষ অতিথি দক্ষ তরুণদের দেশের সবচেয়ে বড় সম্পদ হিসেবে উল্লেখ্য করে সরকারি ও বেসরকারি খাতের সম্মিলিত উদ্যোগে একটি কর্মসংস্থান মুখী বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান।  সভাপতির বক্তব্যে ড. মো: আব্দুল করিম  আব্দুল করিম দক্ষ মানবসম্পদকে অর্থনৈতিক অগ্রগতির মূল চালিকাশক্তি হিসেবে আখ্যায়িত করে শিল্প প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারিত্ব জোরদারের ওপর গুরুত্ব দেন। এবারের মেলায় আরএফএল,  প্রাণ, হাতিল, নাভানা,  ওয়ালটন, রানার,  হোন্ডা,  এসিআই ও ট্রান্সকমসহ দেশের শীর্ষ  স্থানীয় ১৭ টি কর্পোরেট প্রতিষ্ঠান অংশগ্রহণ করে,। যেখানে ওয়াক -ইন – ইন্টারভিউ এর মাধ্যমে বহু চাকরি প্রত্যাশকে তাৎক্ষণিক কর্মসংস্থানের সুযোগ প্রদান করা হয়।  যা তরুণদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং দেশের শিল্প খাতের উৎপাদনশীলতা সচল রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code