শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন

সিলেট নিউজ ডেস্ক / ১১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি :

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভায় টানা চারবার (জানুয়ারী, ফেব্রুয়ারী, এপ্রিল ও মে-২০২৬) শ্রেষ্ঠ ট্রাফিক বিভাগের স্বীকৃতি অর্জন করেছে ট্রাফিক-মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন। একইসাথে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট যৌথভাবে নির্বাচিত হয়েছেন দারুসসালাম ট্রাফিক জোনের সার্জেন্ট মো. দেলোয়ার হোসেন ও মোহাম্মদপুর ট্রাফিক জোনের সার্জেন্ট মো. রাসেল আলম। দায়িত্বশীলতা, নিরবচ্ছিন্ন যান চলাচল নিশ্চিত করা এবং ট্রাফিক আইন বাস্তবায়নে ধারাবাহিক সাফল্যের জন্য এই পুরস্কার লাভ করেন ট্রাফিক মিরপুর।

Manual1 Ad Code

বুধবার (১৭ জুন ২৬) সকাল ১০:৩০ ঘটিকায় ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে মে-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। ডিসেম্বর-২০২৫ মাসে মিরপুর ট্রাফিক বিভাগে যোগদানের পর হতে জানুয়ারী, ফেব্রুয়ারী, এপ্রিল ও মে-২০২৬ মোট ৪ বার শ্রেষ্ঠ।মে-২৬ মাসে ৯৩৩৫টি মামলা ও  প্রায় ৩ হাজার যানবাহন(ইজিবাইকসহ) ডাম্পিং করে মিরপুর ট্রাফিক বিভাগ শ্রেষ্ঠত্ব অর্জন করে। ট্রাফিক ব্যবস্থাপনায় দক্ষ নেতৃত্ব, যানজট নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা এবং জনসচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখায় তিনি এ সম্মাননা লাভ করেন ট্রাফিক-মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন।

Manual6 Ad Code

সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের মাঝে তার কাজের প্রশংসা উঠে আসে বারবার। ট্রাফিক-মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেনের নেতৃত্বে মিরপুর ট্রাফিক বিভাগ শুধু যান চলাচলই স্বাভাবিক রাখেনি, বরং দীর্ঘদিনের অব্যবস্থাপনায় থাকা বিভিন্ন সড়কে শৃঙ্খলা ফিরিয়ে এনে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সক্ষম হয়েছে। বিশেষ করে স্কুল-কলেজ ও অফিস পাড়ায় তার বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা ও জনবান্ধব কর্মসূচিগুলো ব্যাপক প্রশংসিত হয়েছে। টানা চারবার (জানুয়ারী, ফেব্রুয়ারী, এপ্রিল ও মে-২০২৬) মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে মিরপুর ট্রাফিক বিভাগ।

অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট), অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মোঃ আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোহাম্মদ শামসুল হক, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code