শিরোনাম
লোক দেখানো দশ লাখ কোটি টাকার বাজেট, সমগ্র জাতি হতাশ, লাভবান শুধুই সরকারের সহযোগীরা! আওয়ামী আমলের হত্যা মামলায় মৌলভীবাজারে জামায়াত নেতা গ্রেপ্তার দোয়ারাবাজারে ” স্কুল সেফটি মেলা-২০২৬” অনুষ্ঠিত হয় তাড়াইল–কিশোরগঞ্জ সড়কে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা পাকা করণের কাজ, জনমনে তীব্র ক্ষোভ মৌলভীবাজারে এইচআরডিএস ও প্যারটস একাডেমির যৌথ আয়োজনে ফ্রুট ফ্যাস্টিভাল অনুষ্ঠিত সিলেটে ১৩ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দোয়ারাবাজারে ” স্কুল সেফটি মেলা-২০২৬” অনুষ্ঠিত হয়

সিলেট নিউজ ডেস্ক / ১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬

Manual6 Ad Code

মো:শাহ আলম বিশ্বম্ভপুর সুনামগঞ্জ প্রতিনিধি :

Manual8 Ad Code

“শুনিলে বজ্রধ্বনি, ঘরে যাবো তখনি” এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে ” স্কুল সেফটি মেলা-২০২৬” অনুষ্ঠিত হয়।
শনিবার (২০ জুন ২০২৬) সকাল ৯ টায় দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে “লাইট”প্রজেক্ট-এর আওতায় উক্ত মেলার আয়োজন করে “এফ্যারর্টস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা)”।
আথির্ক সহযোগিতাঃ প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,অজয় কুমার দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার, অরূপ রতন সিংহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার প্রাথমিক শিক্ষা অফিসার,পঞ্চানন কুমার সানা, স্বাগত ও মেলার উদ্দেশ্য বর্ণনা করেন, ইরা’র মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার,মোঃ ফজলুল করিম এবং দোয়ারাবাজার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা-মোঃলুৎফুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইরা’র প্রজেক্ট কো-অডিনেটর,শেখ কামরুল হোসেন,
বক্তারা তাদের বক্তব্যে বজ্রপাত থেকে নিরাপদ থাকার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বজ্রপাতের সময় ঘর থেকে বের হওয়া যাবে না। একান্ত প্রয়োজন হলে প্লাস্টিকের জুতা বা স্যান্ডেল ব্যবহার করে বাইরে যেতে হবে। বজ্রপাতের সময় পুকুর, নদী কিংবা জলাশয়ে যাওয়া এবং মাছ ধরা বা নৌকা চালানোর মতো ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকতে হবে।
তা ছাড়া ফেয়ারে শিক্ষার্থীরা স্কুল ডিজাস্টার ম্যানেজমেন্ট ব্রিগেড গঠন, দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক দেয়ালচিত্র অঙ্কন, মেট ক্লাব প্রতিষ্ঠা, দুর্যোগ মহড়া পরিচালনা এবং স্কুল উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে এসএমসি সভার ভূমিকা বিষয়ে তাদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও সফল উদ্যোগসমূহ উপস্থাপন করে। এছাড়া শিক্ষক, যুব স্বেচ্ছাসেবক, সিএসএফ সদস্য এবং প্রকল্প বহির্ভূত বিদ্যালয়ের প্রতিনিধিরা তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।
অনুষ্ঠানে লোকসংগীত পরিবেশনের মাধ্যমে দুর্যোগ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (FSCD) দলের সহায়তায় একটি দুর্যোগ বিষয়ক সিমুলেশন মহড়া অনুষ্ঠিত হয়, যা অংশগ্রহণকারীদের ব্যাপকভাবে আকৃষ্ট করে।
তারা আরও বলেন, হাওরাঞ্চলে কৃষক ও জেলেদের নিরাপত্তার জন্য প্রতিটি হাওরে পর্যাপ্ত সংখ্যক নিরাপদ ছাউনি বা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা জরুরি। হাওরে ছাউনি নির্মাণ করা হলে বজ্রপাত ও আকস্মিক দুর্যোগের সময় মানুষ নিরাপদ আশ্রয় নিতে পারবে এবং প্রাণহানি অনেকাংশে কমে আসবে।
দিনব্যাপী আয়োজিত এ মেলায় বজ্রপাত ও দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক প্রদর্শনী, তথ্যকেন্দ্র ৫টি স্টল তৈরির মাধ্যমে বিভিন্ন সচেতনতা মুলক বিষয় উপস্থাপন করা হয় এবং সকল অথিতি বৃন্দ স্টল পরিদর্শন করেন ও আলোচনা সভায় অতিথিবৃন্দ ও সাধারণ দর্শনার্থীরা । বক্তারা বজ্রপাত সহ বহুমুখী দুর্যোগের সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজনকে সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code