শিরোনাম
জৈন্তাপুরে অবৈধ চোরাচালান বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হামলা-ছিনতাইয়ের প্রতিবাদে জৈন্তাপুরে বিক্ষোভ, দোষীদের শাস্তির দাবি জৈন্তাপুরে চোরাচালান সিন্ডিকেটের হামলা? ব্যবসায়ীর এজাহারে চাঞ্চল্যকর অভিযোগ পরিবেশ সচেতনতায় জগন্নাথপুরে ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ স্লোগানে র‍্যালি ও সমাবেশ রানীগঞ্জ কলেজের অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন মানুষের সবচেয়ে জরুরি ও প্রকৃত স্থায়ী সম্পদ কী জানলে অবাক হবেন? হাফিজ মাছুম আহমদ দুধরচকী যে আমল না করলে কবরের তিন প্রশ্নের জবাব এর মধ্যে একটি ও প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিশ্বম্ভরপুর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক বিজিৎ মৈত্র নির্বাচিত সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে সফল করতে প্রস্তুতি সভা মিরপুরের মাজার রোড এলাকায় হোটেল ব্যবসার আড়ালে জমজমাট অসামাজিক কার্যকলাপ: স্থানীয়রা অতিষ্ঠ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশ্বম্ভরপুর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক বিজিৎ মৈত্র নির্বাচিত

সুহেল আহমেদ সাজু / ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬

Manual6 Ad Code

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিশ্বম্ভরপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে বিশ্বম্ভরপুর উপজেলা শিক্ষক মিলনায়তন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।বিশ্বম্ভরপুর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক বিজিৎ মৈত্র নির্বাচিত
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জীবন কৃষ্ণ দাসের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সম্মেলনে সঞ্চালনা করেন মাস্টার অঞ্জন কুমার দে। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন।বিশ্বম্ভরপুর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক বিজিৎ মৈত্র নির্বাচিত
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বিমল বণিক, জেলা মহিলা সম্পাদক জবা ঘোষ, তাহিরপুর উপজেলা শাখার সভাপতি সুভাষ চন্দ্র পুরকায়স্থ, জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি সমরেন্দ্র আচার্য্য সম্ভু, অ্যাডভোকেট অঞ্জন কুমার দেবনাথ, সলিল চন্দ্র রায়, স্মৃতি রানী দে, রূপেন্দ্র দেবনাথ, রাকেশ হাজং, স্বপন কুমার পাল, বিজিৎ মৈত্রসহ বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।বিশ্বম্ভরপুর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক বিজিৎ মৈত্র নির্বাচিত
এছাড়া উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিপ্রেশ কুমার রায়, সুনামগঞ্জ পৌর শাখার সভাপতি প্রদীপ কুমার চৌধুরী (আচল), সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদকসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা ধর্মীয় সম্প্রীতি, সামাজিক ঐক্য ও সনাতন ধর্মাবলম্বীদের অধিকার রক্ষায় পূজা উদযাপন পরিষদের ভূমিকার প্রশংসা করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে স্বপন কুমার বর্মনকে সভাপতি এবং বিজিৎ মৈত্রকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিশ্বম্ভরপুর উপজেলা শাখার নতুন দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করা, সকল পূজামণ্ডপের সঙ্গে সমন্বয় জোরদার করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code