শিরোনাম
শুধু লোডশেডিংই নয়, জগন্নাথপুরের বিদ্যুৎ সংকটের নেপথ্যে জাতীয় গ্রিড অবকাঠামোর একটি গুরুত্বপূর্ণ শূন্যতা! যাদেরকে মহব্বত না করলে, মুমিন হওয়া যায় না? হাফিজ মাছুম আহমদ দুধরচকী ২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে জগন্নাথপুরে আর্জেন্টিনার আদলে দৃষ্টিনন্দন বাড়ি: উৎসুক জনতার ভিড় বর্ষায় জমে উঠেছে জগন্নাথপুরের নৌকার হাট, ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় বাদাঘাট (দক্ষিণ) ইউপি চত্বরে নারী পরিচালিত বিপণি বিতান ‘দেশি হাট’ উদ্বোধন বিশ্বম্ভরপুরে ভাসমান পদ্ধতিতে সবজি ও বস্তায় আদা চাষে প্রশিক্ষণ, কৃষকদের মাঝে চেক বিতরণ অবসরপ্রাপ্ত চার প্রবীণ শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান, শিক্ষকদের মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিচারাধীন জমি থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, জৈন্তাপুরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা শেষ মুহূর্তের নাটকীয় গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জৈন্তাপুরে অবৈধ চোরাচালান বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অবসরপ্রাপ্ত চার প্রবীণ শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান, শিক্ষকদের মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

Coder Boss / ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬

Manual5 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ অবসরপ্রাপ্ত চারজন প্রবীণ শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন।

 

সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৭টায় জৈন্তাপুর প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

 

সম্মাননা পাওয়া শিক্ষকেরা হলেন— জৈন্তা দারুছ ছুন্না জামেয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার মাওলানা উসমান গণি, মদিনাতুল উলুম খরিলহাট মাদ্রাসার মুহতামিম মাওলানা হাবিবুর রহমান, আসামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এবং লামনীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মি. প্রদীপ লানং।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের আহ্বায়ক সাংবাদিক আব্দুল হালিম-এর সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের সদস্য হাফিজ মাওলানা রফিকুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শাহাজাহান কবীর খান, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সরকার, জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্য সচিব ক্লেমেন্ট চিশিম বর্ষা, সদস্য মাসুক আহমদ, খন্দকার জয়নাল আবেদিন, সজিব আহমদ, অলিউর রহমান গুলশান, সমাজসেবী হাবিবুর রহমান, মাওলানা আব্দুস সালাম, মাওলানা আব্দুল্লাহ, সাকিল আহমদ প্রমুখ।

 

বক্তারা বলেন, “একজন শিক্ষক কখনো অবসর নেন না; তিনি আজীবন সমাজ গঠনের কারিগর হিসেবে মানুষের হৃদয়ে বেঁচে থাকেন। শিক্ষা বিস্তারে, নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এবং আলোকিত প্রজন্ম গঠনে প্রবীণ শিক্ষকদের অবদান অনস্বীকার্য। তাঁদের দীর্ঘদিনের নিষ্ঠা, ত্যাগ ও কর্মময় জীবনের স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা প্রদান করা হয়েছে।”

 

তারা আরও বলেন, শিক্ষকদের যথাযথ সম্মান প্রদর্শন একটি সভ্য সমাজের পরিচায়ক। প্রবীণ শিক্ষকদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা নতুন প্রজন্মের শিক্ষকদের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁদের দেখানো পথ অনুসরণ করেই আগামীর শিক্ষাব্যবস্থা আরও সমৃদ্ধ হবে।

 

অনুষ্ঠানে বক্তারা জৈন্তাপুর উপজেলায় শিক্ষার মানোন্নয়ন, ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠনে সমাজের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি প্রবীণ শিক্ষকদের কল্যাণে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

অনুষ্ঠানে সম্মাননা পাওয়া চার শিক্ষকের মধ্যে খরিলহাট মাদ্রাসার মুহতামিম মাওলানা হাবিবুর রহমান শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি। উপস্থিত থাকা বাকি তিন শিক্ষকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code