শিরোনাম
জৈন্তাপুরে অবৈধ চোরাচালান বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হামলা-ছিনতাইয়ের প্রতিবাদে জৈন্তাপুরে বিক্ষোভ, দোষীদের শাস্তির দাবি জৈন্তাপুরে চোরাচালান সিন্ডিকেটের হামলা? ব্যবসায়ীর এজাহারে চাঞ্চল্যকর অভিযোগ পরিবেশ সচেতনতায় জগন্নাথপুরে ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ স্লোগানে র‍্যালি ও সমাবেশ রানীগঞ্জ কলেজের অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন মানুষের সবচেয়ে জরুরি ও প্রকৃত স্থায়ী সম্পদ কী জানলে অবাক হবেন? হাফিজ মাছুম আহমদ দুধরচকী যে আমল না করলে কবরের তিন প্রশ্নের জবাব এর মধ্যে একটি ও প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিশ্বম্ভরপুর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক বিজিৎ মৈত্র নির্বাচিত সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে সফল করতে প্রস্তুতি সভা মিরপুরের মাজার রোড এলাকায় হোটেল ব্যবসার আড়ালে জমজমাট অসামাজিক কার্যকলাপ: স্থানীয়রা অতিষ্ঠ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জৈন্তাপুরে অবৈধ চোরাচালান বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

Coder Boss / ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual4 Ad Code

সিলেটের জৈন্তাপুর উপজেলা সদরে অবৈধ চোরাচালান বন্ধ ও যুবদল নেতা দুলাল আহমেদ এর উপর হামলার  প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২৮শে জুন) সন্ধ্যা সাড়ে  ৭টায় উপজেলা সদরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক  মাসুক আহমেদ।

Manual1 Ad Code

 

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সহ-সম্পাদক আবুল হাসিম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ এবং জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক মো. মিসবাহ আম্বিয়া।

Manual1 Ad Code

 

বক্তারা বলেন, সীমান্তবর্তী এলাকায় অবৈধ চোরাচালান একটি উদ্বেগজনক বিষয়। এ ধরনের কর্মকাণ্ড দেশের অর্থনীতি, আইন-শৃঙ্খলা ও সামাজিক পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তারা অবৈধ চোরাচালান বন্ধে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

 

বক্তারা আরও বলেন, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় অবৈধ চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন জরুরি। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

Manual7 Ad Code

 

সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা অবৈধ চোরাচালান বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে তাদের কর্মসূচি সমাপ্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code