শিরোনাম
জৈন্তাপুরে অবৈধ চোরাচালান বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হামলা-ছিনতাইয়ের প্রতিবাদে জৈন্তাপুরে বিক্ষোভ, দোষীদের শাস্তির দাবি জৈন্তাপুরে চোরাচালান সিন্ডিকেটের হামলা? ব্যবসায়ীর এজাহারে চাঞ্চল্যকর অভিযোগ পরিবেশ সচেতনতায় জগন্নাথপুরে ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ স্লোগানে র‍্যালি ও সমাবেশ রানীগঞ্জ কলেজের অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন মানুষের সবচেয়ে জরুরি ও প্রকৃত স্থায়ী সম্পদ কী জানলে অবাক হবেন? হাফিজ মাছুম আহমদ দুধরচকী যে আমল না করলে কবরের তিন প্রশ্নের জবাব এর মধ্যে একটি ও প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিশ্বম্ভরপুর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক বিজিৎ মৈত্র নির্বাচিত সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে সফল করতে প্রস্তুতি সভা মিরপুরের মাজার রোড এলাকায় হোটেল ব্যবসার আড়ালে জমজমাট অসামাজিক কার্যকলাপ: স্থানীয়রা অতিষ্ঠ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পরিবেশ সচেতনতায় জগন্নাথপুরে ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ স্লোগানে র‍্যালি ও সমাবেশ

সিলেট নিউজ ডেস্ক / ১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬

Manual2 Ad Code

জগন্নাথপুর ( সুনামগঞ্জ) প্রতিনিধি:

Manual5 Ad Code

সুনামগঞ্জের জগন্নাথপুরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং প্রকৃতি ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে এক বর্ণাঢ্য পরিবেশ সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’— এই প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে আজ ২৯ জুন সকালে উপজেলা সদরে এই কর্মসূচির আয়োজন করা হয়।
​পরিবেশ সচেতন নাগরিক সমাজ ও বালিকা উচ্চ বিদ্যালয় ও স্বরূপ উচ্চ বিদ্যালয় পৃতক পৃতক উদ্যোগে আয়োজিত র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার হাতে নিয়ে সাধারণ মানুষকে বৃক্ষরোপণের গুরুত্ব এবং পরিবেশ রক্ষার আহ্বান জানান। বিশেষ করে অবাধে গাছ কাটা বন্ধ করা, প্লাস্টিকের ব্যবহার বর্জন এবং নদী-নালা ও জলাশয় সুরক্ষার ওপর জোর দেওয়া হয়।
​র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, “বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের চিরচেনা প্রকৃতিকে রক্ষা করতে হলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সুস্থ ও সুন্দর আগামী প্রজন্মের জন্য আমাদের এখনই সচেতন হতে হবে। প্রত্যেকে যদি নিজ নিজ অবস্থান থেকে অন্তত দুটি করে গাছ লাগাই এবং পরিবেশের ক্ষতি করা থেকে বিরত থাকি, তবেই আমাদের চারপাশ সুরক্ষিত থাকবে।”

Manual6 Ad Code

​অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। কর্মসূচি শেষে উপস্থিত সকলের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code