শিরোনাম
শুধু লোডশেডিংই নয়, জগন্নাথপুরের বিদ্যুৎ সংকটের নেপথ্যে জাতীয় গ্রিড অবকাঠামোর একটি গুরুত্বপূর্ণ শূন্যতা! যাদেরকে মহব্বত না করলে, মুমিন হওয়া যায় না? হাফিজ মাছুম আহমদ দুধরচকী ২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে জগন্নাথপুরে আর্জেন্টিনার আদলে দৃষ্টিনন্দন বাড়ি: উৎসুক জনতার ভিড় বর্ষায় জমে উঠেছে জগন্নাথপুরের নৌকার হাট, ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় বাদাঘাট (দক্ষিণ) ইউপি চত্বরে নারী পরিচালিত বিপণি বিতান ‘দেশি হাট’ উদ্বোধন বিশ্বম্ভরপুরে ভাসমান পদ্ধতিতে সবজি ও বস্তায় আদা চাষে প্রশিক্ষণ, কৃষকদের মাঝে চেক বিতরণ অবসরপ্রাপ্ত চার প্রবীণ শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান, শিক্ষকদের মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিচারাধীন জমি থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, জৈন্তাপুরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা শেষ মুহূর্তের নাটকীয় গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জৈন্তাপুরে অবৈধ চোরাচালান বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাদাঘাট (দক্ষিণ) ইউপি চত্বরে নারী পরিচালিত বিপণি বিতান ‘দেশি হাট’ উদ্বোধন

সিলেট নিউজ ডেস্ক / ৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

Manual1 Ad Code

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয়ভাবে উৎপাদিত দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়ন পরিষদ চত্বরে নারী পরিচালিত বিপণি বিতান ‘দেশি হাট’ উদ্বোধন করা হয়েছে।বাদাঘাট (দক্ষিণ) ইউপি চত্বরে নারী পরিচালিত বিপণি বিতান ‘দেশি হাট’ উদ্বোধন
সোমবার (২৯ জুন) ভার্ড-একশনএইড বাংলাদেশের সহায়তায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে বিপণি বিতানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ছবাব মিয়া।বাদাঘাট (দক্ষিণ) ইউপি চত্বরে নারী পরিচালিত বিপণি বিতান ‘দেশি হাট’ উদ্বোধন
উদ্বোধন শেষে তিনি ‘দেশি হাট’-এর প্রতীকী চাবি নারী সদস্য খুকুমণি ও আখি সরকারের হাতে তুলে দেন। এ সময় তিনি বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং তাদের উৎপাদিত দেশীয় পণ্যের জন্য টেকসই বাজার ব্যবস্থা গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থার এমন উদ্যোগ গ্রামীণ নারীদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, প্রশাসনের কর্মকর্তারা, ভার্ড-একশনএইড বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ, নারী উদ্যোক্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের মাধ্যমে নারী উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন দেশীয় পণ্যের প্রদর্শন ও বিক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আয়োজকরা জানান, ‘দেশি হাট’ শুধু একটি বিপণি বিতান নয়; এটি গ্রামীণ নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা অর্জন এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার একটি কার্যকর উদ্যোগ। উপস্থিত অতিথিরাও এ উদ্যোগকে নারীর ক্ষমতায়ন ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code