সিলেট নিউজ ডেস্ক :
সিলেট, ২ জুলাই ২০২৬: বর্ষাকালে শ্রমজীবী মানুষের দুর্ভোগ লাঘবে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ করা হয়েছে।
আয়োজিত এ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন। তিনি বলেন, মানবসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের অসহায় ও কর্মজীবী মানুষের পাশে দাঁড়ানো ইসলামী আদর্শভিত্তিক সংগঠনের অন্যতম দায়িত্ব। তিনি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হুসাইন আহমদ, সিলেট মহানগর সভাপতি আরিফ হোসাইন সামাদ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম মুন্না, প্রচার সম্পাদক আব্দুল মুনতাসির খান, সহ-অফিস সম্পাদক নাইম আহমদ, ১৫নং ওয়ার্ড শাখার সভাপতি বায়েজীদ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আমজাদ হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ জানান, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন সেবামূলক উদ্যোগ বাস্তবায়ন করা হবে।