শিরোনাম
জনগণের ভোটে নির্বাচিত সরকার, কাজের কাজ না করে, বিভিন্ন নাটক সাজিয়ে পার করছে সময় দখল হওয়া খেলার মাঠ দ্রুত অবমুক্ত করা হবে শ্রীমঙ্গলে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সিলেটে অপহরণ-ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন, জড়িতদের গ্রেপ্তার চান সুমন ইউকে ওয়ার্ক পারমিট ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, ‘লিগ্যাল এজ সলিউশন’-এর বিরুদ্ধে থানায় অভিযোগ মানুষের স্বভাব পরিবর্তন অসম্ভব নয়: হাফিজ মাছুম আহমদ দুধরচকী ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার তিনদিন পর কিশোরীর মর্মান্তিক মৃত্যু গোলাপগঞ্জ প্রেসক্লাবে নতুন কমিটির বিএনপি ও জামায়াতের কর্মীদের মিষ্টিমুখ, এ কার্যক্রম থেকে বাদ মুলধারার সাংবাদিকরা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী, রাশেদ খাঁন বনাম আজকে একটি অন্ধকার অধ‍্যায়ের অবসান প্রসঙ্গে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ ও তীব্র নিন্দা খাদিমপাড়ায় চার লাখ টাকা নিয়ে বেরিয়ে অপহৃত সুমন, মুক্তিপণ দিয়ে উদ্ধার
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত, ঋণ ও চারা বিতরণ

জাকির হোসেন / ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

Manual6 Ad Code

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:

Manual5 Ad Code

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে ধারণ করে বরিশালের বানারীপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। ০৬ জুলাই (সোমবার) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বানারীপাড়ার যৌথ উদ্যোগে এ দিবসটি উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা, ঋণের চেক ও চারা গাছ বিতরণের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল ১০.০০ ঘটিকায় একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলা চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে বিআরডিবি হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ বায়েজিদুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে দিবসটির সার্বিক বিষয় ও গুরুত্ব তুলে ধরেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার কান্তা রানী দত্ত। তিনি তার বক্তব্যে বলেন, “টেকসই গ্রামীণ অর্থনীতি গঠন ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই জাতীয় পল্লী উন্নয়ন দিবসের মূল লক্ষ্য। বিআরডিবি প্রতিনিয়ত গ্রামীণ নারীদের ক্ষমতায়ন, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র ঋণের মাধ্যমে উদ্যোক্তা তৈরিতে কাজ করে যাচ্ছে। সরকারের এই লক্ষ্যকে শতভাগ সফল করতে মাঠ পর্যায়ে বিআরডিবির কার্যক্রম আরও গতিশীল করা হবে। বিআরডিবি জুনিয়র অফিসার মো: শাকীর আহম্মেদ সুজন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিং, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ চন্দ্র দেউরী।
​আলোচনা সভা শেষে বেলা ১১.০০ ঘটিকায় বিআরডিবির নিবন্ধিত সুফলভোগীদের মাঝে প্রধান অতিথি ও সভাপতি যৌথভাবে ঋণের চেক এবং পরিবেশ সুরক্ষায় বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন। বক্তারা গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়ন ও পল্লী অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিআরডিবির ভূমিকার প্রশংসা করেন এবং “সবার আগে বাংলাদেশ” গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code