শিরোনাম
যে কাজ করলে আল্লাহর আরশ থর থর করে কেঁপে ওঠে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাস্তবায়ন হয়নি হাইকোর্টের আদেশ। জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদী থেকে চলছে বালু উত্তোলন পরীক্ষা শেষে আর বাড়ি ফেরা হলো না জকিগঞ্জের রাজনের; রেললাইনের পাশে মিলল লাশ, ফেসবুকের মাধ্যমে পরিচয় শনাক্ত! জকিগঞ্জে প্রবাসীর ওপর হামলা, মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ; শ্রমিক দলের নাম ব্যবহারের অভিযোগে উত্তেজনা সরকার বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ আবু নাহিয়ান তাসকিনের বৃত্তি অর্জন, ভবিষ্যৎ স্বপ্ন ডাক্তার হওয়া ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল দ্রুত প্রকাশ ও শতভাগ নিয়োগের দাবি খুলনায় স্কুলছাত্রী নির্জনা হত্যা: মায়ের স্বীকারোক্তি, পলাতক বাবাকে গ্রেপ্তারে অভিযান জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে হাফিজ মাছুম আহমদ দুধরচকী সবার সেরা : বললেন, আমেরিকান প্রবাসী, মাওলানা আব্দুল ওয়াকিল
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এবার বুঝি হবে ফুটওভার ব্রিজ’: সাবিয়া খেয়াঘাটে জনদাবির আবেদনে এমপি নাসের রহমানের তাৎক্ষণিক সুপারিশ

সিলেট নিউজ ডেস্ক / ৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬

Manual2 Ad Code

রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি:

Manual7 Ad Code

“এবার বুঝি হবে সাবিয়া খেয়াঘাটে ফুটওভার ব্রিজ”—মৌলভীবাজার জেলা শহরের প্রবেশমুখে অবস্থিত এই গুরুত্বপূর্ণ ঘাটের দুই পাড়ের হাজারো মানুষের মুখে এখন এই স্বস্তির বাণী। দীর্ঘদিনের এই জনদাবি অবশেষে বাস্তবায়নের মুখ দেখতে চলেছে। স্থানীয় বাসিন্দাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান তাৎক্ষণিকভাবে এই গণদাবিতে সুপারিশ করেছেন।

Manual1 Ad Code

ব্রিজের গুরুত্ব বিবেচনা করে এমপি নাসের রহমান আবেদনপত্রে নিজ হাতে “Foot Over Bridge” উল্লেখ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর বরাবর তা পাঠান। তাঁর এই দূরদর্শী পদক্ষেপে সাবিয়া খেয়াঘাটে নিরাপদ পারাপারের স্বপ্ন পূরণে নতুন আশার সঞ্চার হয়েছে স্থানীয়দের মনে।

গত ৭ জুলাই (মঙ্গলবার) বিকেলে সদর উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল সংসদ সদস্য এম নাসের রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁর হাতে এই আবেদনপত্র তুলে দেওয়া হয়। প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব বাবুল দেব, মো. শাকিল আহমদ, ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাসেল আহমদ এবং মৌলভীবাজার জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসান আহমদ।

আবেদন হস্তান্তরের সময় জেলা বিএনপির সদস্যসচিব আব্দুল রহিম রিপন উপস্থিত ছিলেন। তিনি সাবিয়া খেয়াঘাটে ফুটওভার ব্রিজ নির্মাণের এই উদ্যোগকে একটি অত্যন্ত জনকল্যাণমূলক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

Manual4 Ad Code

আবেদনে বলা হয়, সাবিয়া খেয়াঘাট মৌলভীবাজার শহরের অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। প্রতিদিন পার্শ্ববর্তী অন্তত তিনটি গ্রামের হাজারো মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং সাধারণ পথচারী এই ঘাট ব্যবহার করে নদী পারাপার হন। কিন্তু দীর্ঘদিন ধরে সেখানে কোনো স্থায়ী সেতু বা ফুটওভার ব্রিজ না থাকায় শুষ্ক ও বর্ষা—উভয় মৌসুমেই চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে বর্ষাকালে পারাপারে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়।

জনস্বার্থের বিষয়টি বিবেচনা করে এমপি নাসের রহমান দ্রুত পদক্ষেপ নেন এবং সংশ্লিষ্ট বিভাগকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার নির্দেশ দেন।

এমপির সুপারিশের পর একই দিন বিকেলে আবেদনকারীরা মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে আবেদনের অনুলিপি জমা দেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা আবেদনটি গ্রহণ করে দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া ও দাপ্তরিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেছেন।

আবেদনকারীদের পক্ষে বাবুল দেব বলেন,
“সাবিয়া খেয়াঘাটে ফুটওভার ব্রিজ নির্মাণ কোনো ব্যক্তি বা দলের একক দাবি নয়; এটি হাজার হাজার মানুষের দৈনন্দিন নিরাপত্তা ও যাতায়াতের অধিকারের দাবি। সংসদ সদস্য এম নাসের রহমান বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কাছে সুপারিশ করেছেন। আমরা আশাবাদী, খুব দ্রুতই এর দৃশ্যমান অগ্রগতি দেখতে পাব।”

স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশা, সাবিয়া খেয়াঘাটে একটি স্থায়ী ফুটওভার ব্রিজ নির্মিত হলে মৌলভীবাজার শহরের প্রবেশমুখের যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক, সুগম ও নিরাপদ হবে। এর ফলে বিশেষ করে শিক্ষার্থী, নারী, প্রবীণ ও কর্মজীবী মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের স্থায়ী অবসান ঘটবে।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code