শিরোনাম
শ্রীমঙ্গলে তাজ উদ্দীনের অব্যাহতির প্রতিবাদে ঢাকায় অবস্থান কর্মসূচির ঘোষণা গডফাদার হাবলু ও হাসান শওকত সিন্ডিকেটে ধ্বংসের প্রান্তে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভূমধ্যসাগরে অনাহারে ৯ বাংলাদেশির মৃত্যু, নিহতদের ৭ জনই সুনামগঞ্জের ২৫ হাজার শিক্ষার্থী নিয়ে শ্রীমঙ্গলে ‘বই পড়া উৎসব’ জগন্নাথপুরে রাস্তার অনিয়ম তদন্তে গিয়ে পিআইওর সামনে সংঘর্ষ: মেম্বারের হামলায় আহত ২, থানায় পৃথক অভিযোগ দরুদ শরীফের গুরুত্ব ও ফজিলত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী ছাতক উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ভবন না বানিয়েই ২.৮০ কোটি টাকা লোপাটের অভিযোগ প্রকৌশলী হাসান সৈকতের বিরুদ্ধে অসভ্যতার সব সীমা পার: আইইবিতে পরিবারসহ জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে ‘হাবলুর গুরুর’ ক্যাডারতন্ত্র! জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত হয়েছে
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জগন্নাথপুরে এমপিদের জন্য বরাদ্দকৃত অফিস ও পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন

সিলেট নিউজ ডেস্ক / ৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

Manual7 Ad Code

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

Manual3 Ad Code

সুনামগঞ্জের জগন্নাথপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত সংসদ সদস্যদের (এমপি) জন্য বরাদ্দকৃত বিশেষ কার্যালয় ও পরিদর্শন কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে।
​আজ (১০ জুলাই ) এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের নবনির্মিত এই পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
​কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেন, “জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যেই সরকার এই কার্যালয় বরাদ্দ করেছে। এখন থেকে এই পরিদর্শন কক্ষের মাধ্যমে এলাকার সাধারণ মানুষ সরাসরি তাদের সমস্যার কথা জানাতে পারবেন এবং জনপ্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে সমন্বয় আরও সহজ হবে।” তিনি জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলাকে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
​উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার ভুমি মহসীন উদ্দিন, উপজেলা বিএনপি’র আব্বাহক আবু হুরায়রা সাদ মাষ্টার, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন যে, এই অফিস চালুর ফলে এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং তারা সহজেই তাদের সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারবেন।
​অনুষ্ঠান শেষে দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code