শিরোনাম
শ্রীমঙ্গলে তাজ উদ্দীনের অব্যাহতির প্রতিবাদে ঢাকায় অবস্থান কর্মসূচির ঘোষণা গডফাদার হাবলু ও হাসান শওকত সিন্ডিকেটে ধ্বংসের প্রান্তে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভূমধ্যসাগরে অনাহারে ৯ বাংলাদেশির মৃত্যু, নিহতদের ৭ জনই সুনামগঞ্জের ২৫ হাজার শিক্ষার্থী নিয়ে শ্রীমঙ্গলে ‘বই পড়া উৎসব’ জগন্নাথপুরে রাস্তার অনিয়ম তদন্তে গিয়ে পিআইওর সামনে সংঘর্ষ: মেম্বারের হামলায় আহত ২, থানায় পৃথক অভিযোগ দরুদ শরীফের গুরুত্ব ও ফজিলত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী ছাতক উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ভবন না বানিয়েই ২.৮০ কোটি টাকা লোপাটের অভিযোগ প্রকৌশলী হাসান সৈকতের বিরুদ্ধে অসভ্যতার সব সীমা পার: আইইবিতে পরিবারসহ জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে ‘হাবলুর গুরুর’ ক্যাডারতন্ত্র! জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত হয়েছে
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা

সিলেট নিউজ ডেস্ক / ৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

Manual3 Ad Code

রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি:

মানবাধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন সুসংহতকরণ, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং জনসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো. ফারুক খাঁন আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন–২০২৬-এ বিশেষ সম্মাননা স্মারক অর্জন করেছেন। তাঁর এ আন্তর্জাতিক স্বীকৃতিকে ঘিরে শ্রীমঙ্গলে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে সম্মেলনে অংশগ্রহণকারী সংগঠনের আরও ১০ জন কর্মীকেও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

Manual4 Ad Code

গত ১১ জুলাই রাজধানী ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন–২০২৬-এ নেপালের সাবেক প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী ফারুক খাঁনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। একই অনুষ্ঠানে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রুয়েল খাঁন আশরাফুলও বিশেষ সম্মাননায় ভূষিত হন।

Manual3 Ad Code

এ আন্তর্জাতিক অর্জন উপলক্ষে ১৭ জুলাই শ্রীমঙ্গল পৌরসভার সেমিনার হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, শ্রীমঙ্গল উপজেলা শাখা। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবু হানিফের সভাপতিত্বে এবং আইন বিষয়ক সম্পাদক সাহেদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন।

Manual2 Ad Code

অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক মুহাম্মদ আনিসুল ইসলাম আশরাফী, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি মো. ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য সচিব মো. রুবেল আহমেদ, মানবাধিকার ঐক্য পরিষদ শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম সবুজ এবং নাসির আহমেদ।

বক্তারা বলেন, মানবাধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে ফারুক খাঁনের দীর্ঘদিনের নিষ্ঠা ও অবদান প্রশংসার দাবিদার। আন্তর্জাতিক পরিসরে তাঁর এই সম্মাননা শুধু শ্রীমঙ্গলের নয়, বরং সমগ্র মৌলভীবাজার জেলার জন্য গৌরবের বিষয়। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তাঁর নেতৃত্বে সংগঠনটি মানবাধিকার সুরক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানের শেষ পর্বে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন–২০২৬-এ অংশগ্রহণকারী সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের শ্রীমঙ্গল উপজেলা শাখার ১০ জন কর্মীর হাতে কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন ফারুক খাঁন এবং উপস্থিত অতিথিবৃন্দ।

Manual4 Ad Code

উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মানবাধিকার সুরক্ষা, সামাজিক সম্প্রীতি জোরদার এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code