শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

সিলেট নিউজ ডেস্ক / ৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬

Manual8 Ad Code

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

Manual6 Ad Code

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিশ্চিতকরণে সমমনা সংস্থা, সুশীল সমাজ ও বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মালালা ফান্ডের অর্থায়নে এবং এফ্যারর্টস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা) বাস্তবায়িত ‘এডুকেশন চ্যাম্পিয়ন নেটওয়ার্ক-৭’ প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সকিনা আক্তার। সভা পরিচালনা করেন ইরা সুনামগঞ্জের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার মো. ফজলুল করিম।
সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সমমনা সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আলোচনায় মেয়েদের মাধ্যমিক শিক্ষার পথে বিদ্যমান সামাজিক ও অর্থনৈতিক প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করা হয়। পাশাপাশি শিক্ষাজীবন থেকে ঝরে পড়া রোধ, আর্থিক সহায়তার পরিধি বৃদ্ধি, সামাজিক সচেতনতা সৃষ্টি এবং কার্যকর সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধানে একটি কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
অংশগ্রহণকারীরা অঙ্গীকার ব্যক্ত করেন, কোনো মেয়ে যেন শুধুমাত্র অর্থনৈতিক সংকট বা সামাজিক প্রতিবন্ধকতার কারণে শিক্ষাজীবন থেকে ঝরে না পড়ে। এ লক্ষ্যে তারা নিজ নিজ অবস্থান থেকে আর্থিক ও সামাজিক সহায়তা প্রদানে সক্রিয় ভূমিকা রাখবেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মিজ সকিনা আক্তার বলেন, মেয়েদের শিক্ষার পথে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে প্রতিটি বিদ্যালয়ে নিয়মিত অভিভাবক সভা, সচেতনতামূলক ক্যাম্পেইন, উঠান বৈঠক ও কাউন্সেলিং কার্যক্রম পরিচালনা করতে হবে। তিনি আরও বলেন, উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় থেকে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রীদের তালিকা প্রস্তুত করে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদে জমা দেওয়ার উদ্যোগ নিতে হবে, যাতে তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা যায়।
তিনি শিক্ষক, জনপ্রতিনিধি, পেশাজীবী, সমাজসেবক ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগে এসব শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং মেয়েদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মালালা ফান্ডের অর্থায়নে ইরা বাস্তবায়িত ‘এডুকেশন চ্যাম্পিয়ন নেটওয়ার্ক-৭’ প্রকল্পকে হাওর অঞ্চলে মেয়েদের শিক্ষার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
সভা বাস্তবায়নে সহযোগিতা করেন ইরার মাঠ সহায়ক ফারজানা জান্নাত ও নিলুফা ইয়াছমিন।

সোহেল আহমদ সাজু,
বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
০১৭১০-৩৪১৭৪৮
২২/০৭/২৬

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code