শিরোনাম
মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

যাঁর হাতে খোঁড়া হয়েছে অসংখ্য কবর, আজ সেই মানুষটিকেই শেষ বিদায়

সিলেট নিউজ ডেস্ক / ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক, জৈন্তাপুর:

Manual6 Ad Code

চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি গ্রামের সম্মানিত ব্যক্তি, মরহুম নুর মিয়া আমীর সাহেবের ছোট ভাই এবং এলাকাবাসীর শ্রদ্ধাভাজন জনাব ফয়জুদ্দীন সাহেব শুক্রবার (২৪ জুলাই) বাদ জুমা নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।

ফয়জুদ্দীন সাহেব ছিলেন অত্যন্ত বিনয়ী, সাদাসিধে ও মানবসেবায় নিবেদিত একজন মানুষ। জীবনের দীর্ঘ সময় তিনি ঘাটেরচটি ও পশ্চিম ঠাকুরের মাটি কবরস্থানে স্বেচ্ছাশ্রমে অসংখ্য মানুষের কবর খুঁড়ে শেষ বিদায়ের দায়িত্ব পালন করেছেন। মানুষের শেষ যাত্রায় নিরবে পাশে দাঁড়ানো এই মানুষটির অবদান এলাকাবাসীর কাছে আজও গভীর শ্রদ্ধার।

তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, প্রতিবেশী ও বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ শেষবারের মতো তাঁকে একনজর দেখতে তাঁর বাড়িতে ভিড় জমান। শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়।

শুক্রবার রাত ৯টায় ঘাটেরচটি ও পশ্চিম ঠাকুরের মাটি কবরস্থান সংলগ্ন মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারো ধর্মপ্রাণ মুসল্লি, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

Manual6 Ad Code

মরহুমের নিজ সন্তান মাওলানা আজমল হোসেন জানাজার নামাজে ইমামতি করেন। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। দাফন শেষে চিকনাগুল শাহী ঈদগাহের ইমাম ও খতিব ক্বারি মাওলানা আব্দুর রউফ সাহেব বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

Manual4 Ad Code

এ সময় এলাকার গর্ব, সম্মানিত মাওলানা সাইফুল্লাহ সাহেব শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রূহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়ার আহ্বান জানান।

ফয়জুদ্দীন সাহেবের মৃত্যুতে স্থানীয় সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী বলেন, মানুষের শেষ বিদায়ে যিনি আজীবন নিঃস্বার্থভাবে পাশে দাঁড়িয়েছেন, তাঁর এই অবদান কখনো ভোলার নয়। তাঁকে তারা চিরদিন শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করবেন।

Manual5 Ad Code

মহান আল্লাহ তাআলা মরহুমের সকল গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code