শিরোনাম
সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে লেপ্রসি ফলোআপে নতুন শনাক্ত ৪,চিকিৎসা শুরু ​বানারীপাড়ায় চাঁদা না দেওয়ায় ঘর নির্মাণে বাধা ও কুপিয়ে জখমের অভিযোগ: থানায় লিখিত অভিযোগ  যাঁর হাতে খোঁড়া হয়েছে অসংখ্য কবর, আজ সেই মানুষটিকেই শেষ বিদায় কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি! হাফিজ মাছুম আহমদ দুধরচকী আরকয় (RCOY) নিয়ে বিতর্ক: জুলাই আন্দোলন, পুনর্বাসনের অভিযোগ ও নিরপেক্ষ তদন্তের দাবি জিগীষা মানবিক পার্টির চেয়ারম্যান নূর হোসাইন-এর পক্ষ থেকে দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা রাজনগরে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

সুহেল আহমেদ সাজু / ২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

Manual7 Ad Code

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ভার্ড (Voluntary Association for Rural Development)-এর এলআরপি-৪৩ প্রকল্পের উদ্যোগে এবং একশনএইড বাংলাদেশের আর্থিক সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প (Eye Camp) অনুষ্ঠিত হয়েছে।বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
শনিবার (২৫ জুলাই /২০২৬) উপজেলার ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে মোট ২৩৫ জন( পুরুষ ৯১, নারী ১৪৪) চক্ষুরোগীকে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা হয়। এর মধ্যে ৩১ জন রোগীকে ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়, ৩৫ জনের ডায়াবেটিস পরীক্ষা করা হয়, ৮০ জনকে বিনামূল্যে চশমা এবং ১২৩ জনকে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
ক্যাম্প পরিদর্শন করেন বিশ্বম্ভরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমান, বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ছবাব মিয়া, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু রায়হান, ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহানা খাতুনসহ ভার্ড এলআরপি-৪৩ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে অতিথিরা রোগীদের সঙ্গে কথা বলেন এবং ভার্ড চক্ষু হাসপাতালের সেবার মানে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে ভার্ড ও একশনএইড বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ক্যাম্পে ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার (এএফও) মো. নূর হোসেন এবং মেডিকেল টিম দিনব্যাপী চিকিৎসাসেবা প্রদান করেন। পুরো কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সমন্বয় ও সহযোগিতা করেন এলআরপি-৪৩ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. সাইদুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code