শিরোনাম
শ্রীমঙ্গলে তাজ উদ্দীনের অব্যাহতির প্রতিবাদে ঢাকায় অবস্থান কর্মসূচির ঘোষণা গডফাদার হাবলু ও হাসান শওকত সিন্ডিকেটে ধ্বংসের প্রান্তে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভূমধ্যসাগরে অনাহারে ৯ বাংলাদেশির মৃত্যু, নিহতদের ৭ জনই সুনামগঞ্জের ২৫ হাজার শিক্ষার্থী নিয়ে শ্রীমঙ্গলে ‘বই পড়া উৎসব’ জগন্নাথপুরে রাস্তার অনিয়ম তদন্তে গিয়ে পিআইওর সামনে সংঘর্ষ: মেম্বারের হামলায় আহত ২, থানায় পৃথক অভিযোগ দরুদ শরীফের গুরুত্ব ও ফজিলত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী ছাতক উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ভবন না বানিয়েই ২.৮০ কোটি টাকা লোপাটের অভিযোগ প্রকৌশলী হাসান সৈকতের বিরুদ্ধে অসভ্যতার সব সীমা পার: আইইবিতে পরিবারসহ জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে ‘হাবলুর গুরুর’ ক্যাডারতন্ত্র! জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত হয়েছে
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জগন্নাথপুরের কৃতি সন্তান মির্জা পরিবারের গর্ব: নিউইয়র্ক পুলিশ বিভাগে উচ্চ পদে কর্মরত মির্জা মোহিনী রশীদ

সিলেট নিউজ ডেস্ক / ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

Manual3 Ad Code

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগে (NYPD) উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে সুনামগঞ্জের জগন্নাথপুর তথা পুরো বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন মির্জা মোহিনী রশীদ। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ঐতিহ্যবাহী ইকড়ছই মির্জা বাড়ির কৃতি সন্তান।
​মির্জা মোহিনী রশীদ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী, প্রখ্যাত কমিউনিটি ব্যক্তিত্ব এবং নিউইয়র্ক অঙ্গরাজ্যের প্রথম নির্বাচিত বাংলাদেশি-আমেরিকান জুডিশিয়াল ডেলিগেট মির্জা মামুন রশীদের সুযোগ্য কন্যা।
​বর্তমানে তিনি নিউইয়র্ক পুলিশ বিভাগের (NYPD) অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘ম্যানহাটন নর্থ নারকোটিক্স বিভাগে’ কর্মরত রয়েছেন। এ বিভাগে তিনি মাদক-সংশ্লিষ্ট অপরাধ দমন এবং তার আওতাধীন এলাকার জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা পালন করছেন।
​নারকোটিক্স বিভাগে যোগদানের পূর্বে তিনি সফলতার সাথে ৩৪তম প্রিসিঙ্কটে দায়িত্ব পালন করেন। সেখানে মাঠপর্যায়ের টহল কার্যক্রমে অসাধারণ দক্ষতার পরিচয় দেয়ার পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের সাথে গভীর আস্থা, প্রীতি ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন। এছাড়া তিনি ‘বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন’-এর একজন গর্বিত ও সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।
​মির্জা মোহিনী রশীদের এই গৌরবময় আন্তর্জাতিক অর্জনে তাঁর জন্মভূমি জগন্নাথপুর, ইকড়ছই মির্জা পরিবার এবং প্রবাসী বাংলাদেশি সমুদায়ে আনন্দের বন্যা বইছে।​মেয়ের এই অনন্য অর্জনে মির্জা পরিবার অত্যন্ত গর্বিত। তাঁর এই ধারাবাহিক সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য পরিবার, আত্মীয়-স্বজন এবং সর্বস্তরের শুভাকাঙ্ক্ষীরা সকলের নিকট দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code