শিরোনাম
শ্রীমঙ্গলে তাজ উদ্দীনের অব্যাহতির প্রতিবাদে ঢাকায় অবস্থান কর্মসূচির ঘোষণা গডফাদার হাবলু ও হাসান শওকত সিন্ডিকেটে ধ্বংসের প্রান্তে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভূমধ্যসাগরে অনাহারে ৯ বাংলাদেশির মৃত্যু, নিহতদের ৭ জনই সুনামগঞ্জের ২৫ হাজার শিক্ষার্থী নিয়ে শ্রীমঙ্গলে ‘বই পড়া উৎসব’ জগন্নাথপুরে রাস্তার অনিয়ম তদন্তে গিয়ে পিআইওর সামনে সংঘর্ষ: মেম্বারের হামলায় আহত ২, থানায় পৃথক অভিযোগ দরুদ শরীফের গুরুত্ব ও ফজিলত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী ছাতক উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ভবন না বানিয়েই ২.৮০ কোটি টাকা লোপাটের অভিযোগ প্রকৌশলী হাসান সৈকতের বিরুদ্ধে অসভ্যতার সব সীমা পার: আইইবিতে পরিবারসহ জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে ‘হাবলুর গুরুর’ ক্যাডারতন্ত্র! জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত হয়েছে
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জগন্নাথপুরে নৌকা ডুবিতে নিহত পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ

সিলেট নিউজ ডেস্ক / ৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

Manual5 Ad Code

জগন্নাথপুর প্রতিনিধি :

Manual3 Ad Code

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরে নৌকা ডুবিতে ভবানীপুর গ্রামের সনাতন ধর্মাবলম্বী চারজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তাদের পরিবার কে সমবেদনা জানাতে গতকাল বুধবার বিকেলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ তাদের বাড়িতে যান। সেখানে পৃথকভাবে শোকাহত চার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে তাদের শান্তনা ও সমবেদনা জানান। এসময় নেতৃবৃন্দ চার পরিবারের হাতে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী তুলে দেন। সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক প্রকৌশলী সতীশ গোস্বামী, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিভাষ দে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র যুগ্ম আহ্বায়ক শশী কান্ত গোপ, সদস্য সচিব সাংবাদিক অমিত দেব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পৌর শাখার আহ্বায়ক মুকুল ভট্টাচার্য্য, যুগ্ম আহ্বায়ক প্রজেশ গোপ, রেনু শর্মা, সদস্য সচিব জীবন গোপ, পূজা উদযাপন পরিষদের পৌরশাখার সভাপতি প্রদীপ সূত্রধর, সাধারণ সম্পাদক দীপক কুমার দেব, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক গোবিন্দ দে, কোষাধ্যক্ষ রজত গোপ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি সুজিত কুমার রায়, সহ গ্রন্হনা ও প্রকাশনা সম্পাদক সুমিত রায়, সদস্য অজয় কুমার গোপ, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য পরিমল দেবনাথ, কমিউনিটি নেতা প্রশান্ত চক্রবর্তী, প্রমোদ দেবনাথ প্রমুখ নেতৃবৃন্দ ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবিতে প্রাণ হারানো সনাতন ধর্মানুরাগী চারজনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। পরিবারগুলোর পাশে থাকার দৃঢ প্রত্যয় ব্যক্ত করা হয়। পরে নিহতদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়।

 

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code