শিরোনাম
‎​ছাতকে পাওনা টাকাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ৪ মনু সেচ প্রকল্পের জলাবদ্ধতা নিয়ে কৃষকদের প্রতিবাদ জগন্নাথপুরে নৌকা ডুবিতে নিহত পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ​বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘গণ-অভ্যুত্থান দিবস’ পালিত পোড়া স্বপ্নের ভেতরেও শান্তির গান গাইলেন রাহুল আনন্দ একটি নিখোঁজ সংবাদ মাহে রবিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শান্তি উদ্যান (আহমেদ নগর) এলাকার নিরাপত্তা ও উন্নয়নমূলক জরুরি সভার আহব্বান প্রায় দশ লাখ কোটি টাকার বাজেট করার পরেও দেশ এভাবে চলতে পারে না। এত নড়বড়ে হতে পারে না ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মনু সেচ প্রকল্পের জলাবদ্ধতা নিয়ে কৃষকদের প্রতিবাদ

Satyajit Das / ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual6 Ad Code

মনু সেচ প্রকল্পকে কেন্দ্র করে সৃষ্ট কৃত্রিম জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে কৃষক সমাবেশ করেছে কৃষি ও কৃষক রক্ষা কমিটি। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে কৃষক ও সংগঠনের নেতারা বলেন,দীর্ঘদিন ধরে মনু সেচ প্রকল্পের কারণে বিস্তীর্ণ এলাকার কৃষিজমিতে কৃত্রিম জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এর ফলে আমনসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং কৃষকরা আর্থিকভাবে চরম সংকটে পড়ছেন। প্রতি বিঘা জমিতে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করেও অনেক কৃষক প্রত্যাশিত ফলন পাচ্ছেন না। এতে কৃষকের জীবিকা ও কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

Manual5 Ad Code

সমাবেশ শেষে জেলা প্রশাসকের বরাবর দেওয়া স্মারকলিপিতে মনু সেচ প্রকল্পজনিত কৃত্রিম জলাবদ্ধতার স্থায়ী সমাধান নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে কাশিমপুর পাম্প হাউসের পাম্পগুলো সচল রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ,কৃষকদের স্বার্থে দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বর্ষা মৌসুমে সিডিপি-সংলগ্ন আমন ক্ষেতে অপ্রয়োজনীয় পানি প্রবেশ বন্ধে কৃষি বিভাগের তদারকি জোরদারের দাবি তুলে ধরা হয়।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়,দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে কৃষকদের স্বার্থ রক্ষায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে কৃষি ও কৃষক রক্ষা কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন এলাকার কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

সিলেট নিউজ২৪/এসডি.

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code