শিরোনাম
জগন্নাথপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত ঘাটাইলের হিসাব সহকারী মাহফিজুর রহমান গোপালপুরে বদলি: অফিস আদেশ জারি শ্রীমঙ্গলে তরুণ উদ্যোক্তাদের স্বপ্নে অর্থায়নের নতুন সম্ভাবনা রাসূল সা. এর আদর্শই সর্বোত্তম আদর্শ। হাফিজ মাছুম আহমদ দুধরচকী জগন্নাথপুরে তথ্য গোপন করে অন্য উপজেলার বাসিন্দাকে জগন্নাথপুরে ভোটার করার অভিযোগ ছাতকে উপজেলা “পরিদর্শন কক্ষ”র আনুষ্ঠানিক উদ্বোধন আঁধার ঘরের প্রদীপ তাওহীদ, মেধার জয়ে আনন্দের হাসি, নাকি ভবিষ্যতের দুশ্চিন্তার জল  মৌলভীবাজারের চমক ও শান্তসহ নিহত ৩,পুকুর সেচে ফেলার উদ্যোগ ছাতকে চাঁদাবাজ রনি কর্তৃক অপপ্রচারের প্রতিবাদে দুইগ্রামের সংবাদ সম্মেলন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট নিউজ ডেস্ক / ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :

ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর তোপখানা রোডের হোটেল ধানসিঁড়িতে অনুষ্ঠিত এ সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম, সদস্যদের পারস্পরিক সমন্বয় এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের সভাপতি মোঃ মাহবুব আলম। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদ হাসান। এ সময় কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মোঃ মাহবুব আলম বলেন, ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের মূল লক্ষ্য হচ্ছে গণমাধ্যমকর্মীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধি করা। সংগঠনের সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ভবিষ্যতে আরও কার্যকর কর্মসূচি গ্রহণ করা হবে। তিনি সদস্যদের সংগঠনের নিয়ম-কানুন মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Manual8 Ad Code

তিনি আরও বলেন, একটি সংগঠনকে এগিয়ে নিতে হলে সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণ ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। সদস্যদের মতামতকে গুরুত্ব দিয়ে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে।

সাধারণ সম্পাদক জাহিদ হাসান বলেন, ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। সদস্যদের সুযোগ-সুবিধা, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, আগামী দিনের কর্মসূচিগুলো সফল করতে সদস্যদের নিয়মিত উপস্থিতি ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনের সকল সিদ্ধান্ত আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে এবং সদস্যদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

Manual1 Ad Code

সভায় আগামী ২১ আগস্ট ২০২৬ তারিখে আনন্দ ভ্রমণ কর্মসূচি আয়োজনের বিষয়েও আলোচনা করা হয়। এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে সদস্যরা মতামত দেন।

Manual6 Ad Code

এছাড়া সংগঠনের মাসিক ফি নির্ধারণ ও আদায়ের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। সদস্যদের নিয়মিত মাসিক ফি পরিশোধ এবং সংগঠনের কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

সভায় কমিটির সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। সকলের সহযোগিতায় ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Manual5 Ad Code

উল্লেখ্য, ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাব, ডিজিটাল ফিউচার মিডিয়ার একটি সাংগঠনিক প্ল্যাটফর্ম। সংগঠনের প্রধান কার্যালয় ১১৫, আরামবাগ, ঢাকা-১০০০।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code