শিরোনাম
বিশ্বনবী (সা.) সমগ্র সৃষ্টির জন্য রহমত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন সুয়েব লস্কর কৃত্রিম প্রতিবন্ধকতা সৃষ্টি করে অসময়ে তলিয়ে যাচ্ছে মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়নে শতাধিক কৃষকের ফসল জগন্নাথপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত ঘাটাইলের হিসাব সহকারী মাহফিজুর রহমান গোপালপুরে বদলি: অফিস আদেশ জারি শ্রীমঙ্গলে তরুণ উদ্যোক্তাদের স্বপ্নে অর্থায়নের নতুন সম্ভাবনা রাসূল সা. এর আদর্শই সর্বোত্তম আদর্শ। হাফিজ মাছুম আহমদ দুধরচকী জগন্নাথপুরে তথ্য গোপন করে অন্য উপজেলার বাসিন্দাকে জগন্নাথপুরে ভোটার করার অভিযোগ ছাতকে উপজেলা “পরিদর্শন কক্ষ”র আনুষ্ঠানিক উদ্বোধন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন সুয়েব লস্কর

সিলেট নিউজ ডেস্ক / ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

Manual1 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধি:
আগামী জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন সাবেক ছাত্রনেতা, সমাজসেবী ও জকিগঞ্জের পরিচিত মুখ সুয়েব লস্কর।
জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গোটারগ্রামের লস্কর পরিবারের কৃতিসন্তান সুয়েব লস্কর দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। গরিব, দুঃখী ও মেহনতি মানুষের পাশে থাকার পাশাপাশি সাধারণ মানুষের জন্য কম খরচে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সিলেট শহরে জকিগঞ্জ হসপিটাল সিলেট প্রতিষ্ঠার উদ্যোগ নেন তিনি।
স্থানীয়ভাবে তিনি একজন নিরহংকারী, নির্লোভ ও অমায়িক স্বভাবের মানুষ হিসেবে পরিচিত বলে তাঁর সমর্থকদের দাবি। জকিগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সামাজিক যোগাযোগ রয়েছে বলেও তাঁরা জানান।
সুয়েব লস্কর এর আগে ২০১৯ সালের জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি গণসংযোগ ও ভোট প্রার্থনা করেন।
তাঁর ভাষ্য অনুযায়ী, ২০১৯ সালের নির্বাচনের সময় অনেক ভোটার তাঁকে ভবিষ্যতে আবারও জনসম্পৃক্ত নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছিলেন। সেই প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে এবারও তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সুয়েব লস্কর বলেন, জনগণের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিয়ে তিনি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। তিনি একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও জনসম্পৃক্ত নির্বাচন প্রত্যাশা করেন।
নির্বাচনে অংশগ্রহণের জন্য জকিগঞ্জ উপজেলার সকল ভোটার ও নাগরিকের দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন সুয়েব লস্কর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code