শিরোনাম
মিয়ারচর কমিউনিটি ক্লিনিকে জাইকা প্রতিনিধি দলের পরিদর্শন জাইকার অর্থায়নে নির্মিত ডেলিভারি রুমসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন, সন্তোষ প্রকাশ আল্লাহর কাছে প্রিয় যে তিনটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ নেক আমল সম্পর্কে জেনে নিন! তাড়াইলে হিফজুল কোরআন প্রতিযোগিতা: পুরস্কৃত তাদরীসুল কোরআন মাদরাসার দুই শিক্ষার্থী তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে JICA প্রধান, শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক সময় জগন্নাথপুরে বিভিন্ন প্রতিষ্ঠানের জলাশয়ে ২৬৫ কেজি পোনা মাছ অবমুক্ত যানজট কমাতে , হকার উচ্ছেদ, অটোরিকশা বন্ধ করা, সন্ত্রাস কমাতে, বারবার পুলিশ নিয়োগ দেয়া প্রসঙ্গে জগন্নাথপুরে জালিয়াতির আশ্রয়ে খণ্ডকালীন শিক্ষক থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ! তদন্তে নিয়োগের কাগজপত্র দেখাতে পারেননি আলাউর ঠাকুর ডাঃ এস এম সরওয়ারকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের উপদেষ্টা নির্বাচিত করায় সম্বর্ধনা টিম ছাতকের ‘প্রজেক্ট অক্সিজেন প্লান্টেশন ২.০’: নোয়ারাই ইউনিয়নে ফলজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিয়ে “পার্টনারশিপ স্কোপিং সভা অনুষ্ঠিত হয়
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত হয়েছে

সিলেট নিউজ ডেস্ক / ৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

Manual2 Ad Code

জগন্নাথপুর( সুনামগঞ্জ) প্রতিনিধি:

Manual1 Ad Code

“রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে কর্মসূচিটি সম্পন্ন হয়।
​কর্মসূচির শুরুতে সকাল ১০টায় উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করে মৎস্য পক্ষের উদ্বোধন করেন সংসদ সদস্য কয়ছর এম আহমেদ পরবর্তীতে সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
​জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং প্রাথমিক বিদ্যালয়ের এয়ার ইন্সপেক্টর আহসান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমীন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, যুক্তরাজ্য বিএনপির জ্যেষ্ঠ সদস্য মির্জা লিকছন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম এবং জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ।
​এছাড়া অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিটু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল সোবহান চাষী ও একলিম হক এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হোসেন ডালিম।
​আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার ও সম্মাননা তুলে দেন সংসদ সদস্য মোঃ কয়ছর আহমেদ, এসময় চাষী জসিম উদ্দিন এমপি হাত থেকে ক্রেস্ট তুলে নেন ,মৎস্য অফিসের পক্ষ থেকে কয়ছর আহমেদ কে সংসদ সদস্য কে ক্রেস্ট দেওয়া হয়।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code