শিরোনাম
ময়মনসিংহ ছাত্রদলের সহসাংগঠনিক নেতা থেকে তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির কমিটিতে মাহমুদুল হাসান লিয়ন জগন্নাথপুরে দুপক্ষের গোলাগুলি: থানায় মামলা, গ্রেপ্তার নেই কেউ, আহত হেকিম মিয়ার অবস্থা আশঙ্কাজনক গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত নৌকা নিয়ে চা বিক্রি করা বাবার স্বপ্নপূরণ: ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন ছাতকের রুহি মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি। হাফিজ মাছুম আহমদ দুধরচকী পিতা মাতার অবাধ্য সন্তানের দুনিয়া ও আখিরাতে মারাত্মক ভয়াবহ পরিণতি। হাফিজ মাছুম আহমদ দুধরচকী মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক, বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তিতাসের বাতাকান্দিতে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এক লড়াকু সৈনিক: সাংবাদিক নূর হোসাইন একটি হারানো বিজ্ঞপ্তি
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তিতাসের বাতাকান্দিতে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট নিউজ ডেস্ক / ৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

Manual7 Ad Code

শেখ ফিরোজ আহমেদ

Manual8 Ad Code

সিনিয়র রিপোর্টার:

Manual6 Ad Code

মেধা হোক শক্তি মাদক হইতে মুক্তি ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে এই স্লোগানকে সামনে রেখে
রাষ্ট্রের প্রধান তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী মাদক বিরোধী অভিযান ও আন্দোলনের অংশ হিসেবে কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ আগষ্ট বৃহস্পতিবার বিকালে উপজেলার বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হাসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মমিরুল হক।
এসময় তিনি বলেন,মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযানের পাশাপাশি সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষক ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের আরও সচেতন ভূমিকা পালন করতে হবে।

জগতপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. এনামুল হক ভূইয়ার পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুন্সি আমিরুল ইসলাম মানিক, সহ সভাপতি আবুল হোসেন বুলবুল, মোহাম্মদ আক্তারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন, জগতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল হক মাস্টার, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহ সভাপতি হাজী মহসিন খান, সাতানী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি এইচ.এম জাকির সওদাগরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান, মোরশেদুর রহমান, রুহুল আমিন ভূইয়া, ইব্রাহিম খান, মোস্তাক আহমেদ, মোহাম্মদ হেলাল সরকারসহ বাতাকান্দি বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হাসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাজারও শিক্ষার্থীরা

আলোচনা শেষে উপস্থিত সকলে একটি মাদকবিরোধী র‍্যালি বের করে বাতাকান্দি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code