জগন্নাথপুর( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ ত্রৈমাসিক কর্মশালার মিটিং শীর্ষক একটি কর্মশালা রবিবার ২৩ আগষ্ট সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে ব্র্যাক অফিস হলরুমে কর্মশালাটি পরিচালিত হয়।
প্রবাস বন্ধু ফোরাম সভাপতি সাংবাদিক তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও প্রবাস বন্ধু ফোরাম এর সাধারণ সম্পাদক সাংবাদিক গোবিন্দ দেব এর পরিচালনায়, সুনামগঞ্জ জেলা এমআরএসসি কো- অর্ডিনেটর মোঃ নজরুল ইসলাম, জগন্নাথপুর প্রোগ্রাম অর্গানাইজার রাহুল অধিকারী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহ আমিরুন নেছা, সভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক অশোক রজ্জন দাশ, সাংগঠনিক সম্পাদক তপন সেন, তথ্য ও প্রচার সম্পাদক বিপ্লব দেবনাথ, সদস্য একা রানী গোপ,,খালেদা বেগম,জাহেদা বেগম,আখি ধর, মনিকা রানী দাস,প্রমুখ।।
এছাড়াও, সহ স্থানীয় সুশীল সমাজের অর্ধশতাধিক প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রকল্পটির সহযোগিতা প্রদান করছে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাক। ‘ইম্প্রুভড সাসটেইনেবল রি-ইন্টিগ্রেশন অব বাংলাদেশী রির্টানি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ নামক এই প্রকল্পটি বিদেশ ফেরত অভিবাসীদের পুনরায় সমাজে একত্রিত করার লক্ষ্যে কাজ করছে।।