শিরোনাম
আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ জনগণের দুর্ভোগ চরমে , অগোছালো বিএনপি সরকার, বিরোধী দলের ভূমিকাও প্রশ্নবোধক! Protestation: সিলেটি ভাষা নিয়ে কটাক্ষের প্রতিবাদ,মন্তব্য প্রত্যাহারের দাবি সিলেট মহানগরীর ২৪নং ওয়ার্ড আল ইসলাহ’র পবিত্র ঈদে মীলাদুন্নবী সা. অনুষ্ঠান সম্পন্ন সর্বসাধারণের অবগতির জন্য আইনি নোটিশ / গণ-বিজ্ঞপ্তি গোয়াইনঘাটে এতিম ও বিধবার জমি জবরদখল জ্যেষ্ঠ নেতার প্রতি অনুরোধ: আকিকুর রহমান তালুকদার বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরা, গ্রেপ্তার ২ রাজনীতি, সমাজ এবং চিন্তাচর্চার এতটাই অধঃপতন হয়েছে। চলছে মন্দের চর্চা, কারো প্রশংসা করছি না
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ

সিলেট নিউজ ডেস্ক / ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:

জাতিসংঘের এনজিও ব্রাঞ্চে তালিকাভুক্ত এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ)-এর কেন্দ্রীয় কমিটির সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক, সংগঠক ও মানবাধিকার কর্মী মোঃ আবেদ আহমেদ।

Manual2 Ad Code

সংগঠনের গঠনতন্ত্র, নীতিমালা ও বিধিমালার যথাযথ পরিপালন এবং সাংগঠনিক কাঠামোকে আরও সুসংহত, কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

সংগঠনের নির্বাহী পরিচালক মোঃ জাহিদুল ইসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, মোঃ আবেদ আহমেদ দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে মানবাধিকার নিয়ে কাজ করে আসছেন। বিভিন্ন পর্যায়ে তাঁর সাংগঠনিক অভিজ্ঞতা ও কর্মকাণ্ড সংগঠনের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংগঠন সূত্রে জানা যায়, মোঃ আবেদ আহমেদ ২০১১ সাল থেকে ইন্টারন্যাশনাল ডায়লগ এইড ফাউন্ডেশন (ইডাফ)-এর প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ভারতের জাতীয় মানবাধিকার সংগঠন গ্লোবাল হিউম্যান রাইটস প্রোটেকশন ফোরাম-এর বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

পরবর্তীতে তিনি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের উপজেলা সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এ সময়ে বিভিন্ন সাংগঠনিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি সংগঠনের কার্যক্রম সম্প্রসারণে অবদান রাখেন।

মানবাধিকার কর্মকাণ্ডের পাশাপাশি আবেদ আহমেদ বিভিন্ন সাহিত্য ও সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। একই সঙ্গে দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমের সঙ্গেও তিনি কাজ করেছেন।

Manual6 Ad Code

নির্বাহী পরিচালক মোঃ জাহিদুল ইসলাম মোল্লা বলেন, সংগঠনের সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে গঠনতন্ত্র ও অনুমোদিত সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়নে সকল পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মকর্তা ও সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে নবনিযুক্ত সহকারী পরিচালককে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

Manual6 Ad Code

সংগঠন সূত্রে আরও জানানো হয়, ৩০ আগস্ট ২০২৬ থেকে মোঃ আবেদ আহমেদ নবনিযুক্ত সহকারী পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে সাংগঠনিক কার্যক্রমে দায়িত্ব পালন শুরু করবেন।

নতুন দায়িত্ব পাওয়ায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা মোঃ আবেদ আহমেদকে অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code