শিরোনাম
সিলেট আদালতে পেশকারের ঘুষ গ্রহনের বিরুদ্ধে লিখিত অভিযোগ ঋণের সুপারিশ না করায় ব্যাংক মাঠকর্মীকে শ্বাসরোধের চেষ্টা, যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারলে সরকারের জনপ্রিয়তা বেড়ে যাবে আকাশ সমান! বানারীপাড়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন, লন্ডনে ১১ ই অক্টোবর সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন তথা সিলেটি উৎসব এর তারিখ ঘোষণা বিএনপি সরকার যদিও সমন্বয়হীনতায় ভুগছে। তবুও তারেক রহমানের ভূয়সী প্রশংসা করতে হয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন কলিম উদ্দিন মিলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ। সম্প্রতি সুন্নিয়াতের অগ্রসেনানী মেহেদী হাসান তাহেরী তিতাসে নবী প্রেমও ঐক্যের অদম্য প্রতিক লিখাটি আমাদের নজরে এসেছে শায়েস্তাগঞ্জের ইউএনওকে বাংলাদেশ প্রেস ক্লাবের ফুলেল শুভেচ্ছা আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরাপত্তা চাইল মাইজভাণ্ডারী পক্ষ
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারলে সরকারের জনপ্রিয়তা বেড়ে যাবে আকাশ সমান!

সিলেট নিউজ ডেস্ক / ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

Manual6 Ad Code

অথই নূরুল আমিন:

কিছুক্ষণ আগে আমাকে ফোন দিলেন, আমার খুবই প্রিয়জন, দৈনিক বিডি ক্রাইম টাইমস এর সম্পাদক সৌরভ আহমেদ সাহেব, বললেন আমি যেন কমপক্ষে তিনটি বিষয়ের উপর তিনটি লেখা লিখি। তার মধ‍্যে প্রথম হলো, আইনশৃঙ্খলা উন্নয়ন নিয়ে, দ্বিতীয় হলো, মাদক নির্মুল ও বাজার নিয়ন্ত্রণ, তৃতীয় হলো দেশের জ্বালানি সংকট কিভাবে দূর করা যায়।

Manual7 Ad Code

প্রিয় পাঠক, দৈনিক বিডি ক্রাইম টাইমস এর সম্পাদক যা যা লিখতে বলেছেন, তার মধ‍্যে আজকে শুধুমাত্র আইনশৃঙ্খলা কিভাবে উন্নতি হবে। তাই নিয়ে লিখছি। গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানসহ স্বরাষ্ট্র মন্ত্রী, আইন মন্ত্রী, এবং প্রধানমন্ত্রীর অসংখ্য উপদেষ্টা ও পরামর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি। নিম্ন বিষয় গুলো আমলে নেয়ার জন্য।

কথা থাকে যে, সমাজের অনেক বাল পাকনা জনগণ অপ্রিয় সত্যি কথা অতি সুন্দর বিষয় গুলোও হালকা ভাবে দেখে এবং আবোলতাবোল মন্তব্য করে করে অনেক সম্ভাবনাময় অনেক কিছু নষ্ট করে। সমাজে আরেকটি প্রবাদ আছে, তা হলো তাল দেয়া সহজ তেল দেয়া কঠিন। এখানে আরেকটি কথা আছে যে, পরামর্শ দেয়া সহজ কাজ করা কঠিন।

সরকার এবং প্রিয় পাঠকদের অবগতির জন্য জানাচ্ছি যে, আজকের এই লেখার নীচে যে ধরনের পরামর্শ থাকবে, সরকার যদি এগুলো বাস্তবায়ন করতে গিয়ে আর্থিক সংকট অনুভব করে তাহলে সেখানে আমি সেই পরামর্শের অর্থ সংগ্রহ করে দেবার চেষ্টা করব সরকারের তেমন বেগ পেতে হবে না। এমন কিছু পরামর্শ আছে আমি আগেও দিয়েছি। যখন সেখানে কমিশন খাওয়া বন্ধ। তাই প্রকল্পটি ও বন্ধ।

Manual2 Ad Code

প্রিয় পাঠক, আজকের লেখাটি লিখতে গিয়ে যেমন আনন্দিত, যেমন লেখাটি লিখতে একজন সম্পাদক ফোন দিয়েছেন তাই। আবার অন‍্য দিকে বাউল সাধক ফকির লালন শাহের একটি গানের কথা মনে পরে গেলো। ” এসব দেখি কানার বাজার, এক কানায় আরেক কানারে “

যেমন এলজিইডির যত প্রকৌশলী/ ইঞ্জিনিয়ার বিশেষ করে গ্রামে গঞ্জের সড়ক গুলো পাকা করার দায়িত্ব থাকে ওরা কিন্তু শতভাগ চোর শতভাগ মু র্খ। কেন বলছি তাহলে শুনুন। বর্তমানে বর্ষাকাল চলে, আপনারা দেখবেন, দেশ গেরামের আনাছে কানাছে পাকা করা যত রাস্তা ছিলো আজকে তার ষাট থেকে সত্তর ভাগ রাস্তায়ই ভাঙ্গা। কেন ভাঙ্গা আর রাস্তাটি কোথায় ভেঙ্গেছে? উত্তর হলো যেখানে পানি জমেছে। যেখানে পানি জমে থাকবে এক সপ্তাহ পর্যন্ত সেখানে রাস্তাটি ভাঙ্গবেই। অথচ আমার জীবনেও বাংলাদেশের এমন কোনো রাস্তা দেখি নাই যে, রাস্তাটি পাকা করার সময় কোনো ইঞ্জিনিয়ার সরকারকে বা ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলেছে যে, পানি নিশ্কাশন ব‍্যবস্থা রেখে রাস্তাটি পাকা করতে হবে।

Manual2 Ad Code

যাক আজকে আর এর বেশি কিছু বলছি না। এখন আসি মুল কথায়, আইনশৃঙ্খলা। বিশেষ করে বাংলাদেশের আইনশৃঙ্খলা উন্নত বলতে আমরা কি বুঝি। আসলে আমরাও কেউ এর অর্থ বুঝি না। দেশের সরকার গুলোও স্বাধীনতার পর কেউ বুঝেনি। দেশের স্বরাষ্ট্র মন্ত্রী আইনমন্ত্রী পুলিশের আইজিপিসহ কেউ বুঝে না। কারণ একটা দল ক্ষমতায় এসেই একজন স্বরাষ্ট্র মন্ত্রী বানায়। আইনমন্ত্রী বানায় দলীয় পছন্দের লোক। এমনকি পুলিশের আইজিপি বিভাগীয় কমিশনার এসপি, ওসি সবই তাদের দলের পছন্দের দলীয় অনুগত। তারপরও কেন আইনশৃঙ্খলা দেশের কখনও উন্নত হয়নি।

এই জন‍্য হয়নি যে, সরকার গর্তের ভিতরে ইঁদুর রেখে গর্তের বাহির দিয়ে কঠিনভাবে বন্ধ করে দিয়ে নাকে সরিষার তেল দিয়ে সরকার তো বিষম ঘুমে। কারণ সরকারের সব লোক সবখানে তাহলে আর চিন্তা কিসের? সত্যি বিষয়টি হলো এই।

তাহলে একটি সরকারের কি করতে হবে? সত্যি সত্যি যদি একটি সরকার আইনশৃঙ্খলা উন্নতি করতে চায়।
তাহলে…
১. বেকারত্ব কমিয়ে আনতে হবে। দেশের প্রায় তিন কোটি জনগণ যুবকও বৃদ্ধসহ বেকার আছে। অনেকেই কাজ করা পরেও ঋণখেলাপি আছে। অনেকেই কাজ করার পরেও মাস থেকে তার সঞ্চয় করার মত আয় হচ্ছে না। এই ধরনের পরিবার গুলোকে সাবলম্বি করতে হবে একযোগে সরকারের মদদে। সরকারের অর্থায়নে। এবং প্রচুর সময় সরকারের এই খাতে ব‍্যায় করতে হবে।

২. দেশের প্রায় আড়াই কোটি জনগণ ( কঠিন দরিদ্র ) ভূমিহীন গৃহহীন ও ভাসমান ওদের জন‍্য শর্ত সাপেক্ষে একযোগে পূনর্বাসন ও কর্মসংস্থানের ব‍্যবস্থা করতে হবে।

৩. চার থেকে পাঁচ লাখ মধ‍্যবিত্ত যুবককে একযোগে সরকারি অর্থায়নে/ উদ্যোগে শর্ত সাপেক্ষে বিয়ে করিয়ে দিতে হবে। এবং সাথে সাথে তাদের জন‍্য পূনর্বাসন ও কর্মসমূহকে ব‍্যবস্থা করে দিতে হবে। শুধুমাত্র আগ্রহীদের জন‍্য অগ্রাধিকার থাকবে।

Manual7 Ad Code

মধ‍্যবিত্ত থেকে শুরু করে, ভূমিহীন,গৃহহীন,ভাসমান প্রায় সাড়ে পাঁচ কোটি জনগণ যখন তাদের নিজ কাজ বা আপন কর্ম নিয়ে ব‍্যস্ত থাকবে। তার পরের মাস থেকেই দেখবেন। কমে আসবে চুরি, ডাকাতি ছিনতাইয়ের মতো ঘটনা। কমতে কমতে শূণ্যের কোটায় চলে আসবে অপরাধ। এই ধরনের কাজ সরকার সঠিকভাবে করতে পারলে। আজ থেকে দুই বছর পর পুলিশের নিয়োগে অনেকেই আবেদন করবে না। তার কারণ অপরাধ বন্ধ মানে পুলিশের ঘুষ বন্ধ।

এখন কথা হচ্ছে সরকারের তো পকেট খালি। তাহলে সরকার এই হাজার হাজার কোটি টাকার কাজ কিভাবে করবে? এই কাজ সরকারের অর্থায়ন ছাড়া কিভাবে করা সম্ভব। কে এই কাজ গুলো সরকারের অর্থ ব‍্যয় ছাড়া করার পরামর্শ দিতে পারবেন। সেই মর্মে সরকার পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিতে পারে। যে লোক বা যারাই পারবে। তাদের ইন্টারভিউ নিয়ে। প্রয়োজনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা, বা পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা করা যেতে পারে। চেনা মুখ উপদেষ্টা বানাবেন। যদি সে বলদ ও হয়। দলীয় পা চাটা লোক প্রশাসক বানাবেন যদি সে মুর্খ ও হয়। তাহলে এখানে আর ভালো কিছু পাবেন কিভাবে? চিনি ছাড়া যেমন পায়েস হয় না। দক্ষ লোক ছাড়া বড়ো কাজ সাধন করা যায় না।

অথই নূরুল আমিন
রাজনৈতিক বিশ্লেষক, কলাম লেখক, রাষ্ট্রচিন্তক।
প্রধান মুখপাত্র জাতীয় মানবসম্পদ উইং।
প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা গ্রন্থ লেখক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code