শিরোনাম
সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনা সভা

সিলেট নিউজ ডেস্ক / ৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

Manual3 Ad Code

জগন্নাথপুর ( সুনামগঞ্জ) প্রতিনিধি:

Manual1 Ad Code

সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলায় “মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যকে সামনে রেখে জগন্নাথপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে।
​আজ ৮ সেপ্টেম্বর বেলা ১১টায় জগন্নাথপুর উপজেলা চত্বরে থেকে র‍্যালি বের হয়ে, উপজেলা প্রাঙ্গন গুড়ে উপজেলা চত্বরে শেষ হয়। পরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার মামুনুর রহমান হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ​মাহবুবুর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার
​আব্দুল মুকিত, সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপি ​সালাউদ্দিন মিটু, আহ্বায়ক, জগন্নাথপুর পৌর বিএনপি​তাজ উদ্দিন আহমেদ, সভাপতি, জগন্নাথপুর প্রেসক্লাব
​আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা রাজ মনি সিংহ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবুল খায়ের, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক দিলু মিয়া, জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন, জগন্নাথপুর প্রেসক্লাব কার্যকরী কমিটির সদস্য গোবিন্দ দেব এবং সাংবাদিক ফয়েজ আহমেদ। ​সভায় বক্তারা বলেন, একটি সুশিক্ষিত ও আত্মনির্ভরশীল জাতি গঠনে সাক্ষরতার কোনো বিকল্প নেই। নিরক্ষরতামুক্ত সমাজ গড়তে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সব স্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা। এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code