শিরোনাম
সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫ জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান   ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি নিবাসী আব্দুল মতিন (মতই মিয়া) আর নেই রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য’হাফিজ মাছুম আহমদ দুধরচকী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনা সভা পরিবারতন্ত্র আওয়ামী লীগ বা শেখ পরিবারের পৈতৃক সম্পদ আওয়ামী লীগ’ এমন প্রথা ভাঙ্গতে হবে শ্রীমঙ্গলে চিংড়িতে জেলি,বেকারিতে অনিয়ম,৬০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ জগন্নাথপুরে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া

সিলেট নিউজ ডেস্ক / ২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

Manual1 Ad Code

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আদেশ দাস (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের বাসিন্দা।
​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে আদেশ দাস ইনাতগঞ্জ থেকে টমটম চালিয়ে রানীগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে পাইলগাঁও ইউনিয়নের আমিনপুর এলাকায় পৌঁছালে একই দিশা থেকে আসা একটি অনিয়ন্ত্রিত সিএনজি চালিত অটোরিকশা পেছন থেকে টমটমটিকে সজোড়ে ধাক্কা দেয়। এতে টমটমটি উল্টে গিয়ে আদেশ দাস গুরুতর আহত হন।
​দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
​ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ স্বজনরা গ্রামে নিয়ে আসলে এক হৃদয়বিদারক দৃশ্য ও শোকের ছায়ার সৃষ্টি হয়।
​অভিযোগ রয়েছে, দুর্ঘটনাটি ঘটে রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে সিএনজি চালক তালেব মিয়ার বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে। এ ঘটনায় জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে স্বজনরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code