শিরোনাম
প্রধানমন্ত্রীর বড়ো মনের পরিচয়, আমজনতার দলের তারেক রহমানকে সফরসঙ্গী করা, এক দারুণ উদ্যোগ ​তিতাসে ৩ দিনব্যাপী তৃতীয় কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন রক্ত দিন, জীবন বাঁচান”: সুনামগঞ্জের জগন্নাথপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত ফতুল্লায় ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী হেফাজতে জৈন্তাপুরের ইউএনও সুনন্দা রায়কে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বদলি কণ্ঠশিল্পী মাহমুদাকে দিয়ে শুরু করে সাংবাদিক সাকিব সুলেরীকে ব্ল্যাকমেইলের চেষ্টা: অটোরিকশার জাল রশিদ উদ্ধার, পল্টন থানায় অভিযোগ বানারীপাড়া বিশারকান্দি ইউনিয়নে বিতর্কিত নিয়োগ আওয়ামীপন্থী ও পরিবারের সদস্যদের মেম্বর হিসেবে দায়িত্ব দেওয়ায় তীব্র ক্ষোভ পিতা-মাতার আনুগত্য এবং তাদের সাথে সদ্ব্যবহার করা সন্তানের ওপর অপরিহার্য >দুধরচকী জগন্নাথপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচার রোধ ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ

সিলেট নিউজ ডেস্ক / ১০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

Manual2 Ad Code

জাকির হোসেন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:

Manual1 Ad Code

বরিশাল জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৫০ হাজার চারা বিতরণের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বানারীপাড়া উপজেলায় ৫ হাজার বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
​বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বানারীপাড়া উপজেলায় এ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদুর রহমান। জানা গেছে, বিতরণের উদ্দেশ্যে নির্ধারিত ৫ হাজার চারার মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৩ হাজার ৫০০টি, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১ হাজারটি এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ৫০০টি চারা বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত হালদার, বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন নাহার এবং বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাকসুদা খানম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক নিয়াজ মোর্শেদ পলাশ, জাহিদ হোসেন, বানারীপাড়া প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম শফিক ও সাংবাদিক মাসুদ হাওলাদার।
​উদ্বোধনী বক্তব্যের পর বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট বিদ্যালয়, বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাহমুদিয়া মাদ্রাসা ও এম এ লতিফ বহুমুখী মাদ্রাসা সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়া হয়। উল্লেখ্য, জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসনের উদ্যোগে বরিশাল জেলা জুড়ে ৫০ হাজার চারা বিতরণের মূল কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জনাব খলিল আহমেদ এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক জনাব মোঃ মামুন খন্দকার। সেই কেন্দ্রীয় উদোগের সাথে একাত্মতা প্রকাশ করেই বানারীপাড়া উপজেলায় এ চারা বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code