শিরোনাম
শ্রীমঙ্গলে ২৩ কেজির ওজনের অজগর উদ্ধার আমাসুফ সিলেট বিভাগীয় সভাপতির সঙ্গে হবিগঞ্জ জেলা জোনাল কমিটির সৌজন্য সাক্ষাৎ উখিয়ায় ৪ হারানো মোবাইল উদ্ধার,মালিকদের কাছে হস্তান্তর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান ভূঞার ইন্তেকাল কেন মহসিন তালুকদারকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান পাইকুরাটির একাংশের ভোটার? দুর্নীতিবিরোধী সচেতনতা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে: তাড়াইলে ইউএনও তানজিলা আখতার রাসূল (সা.)’র প্রতি মুহাব্বাতই ঈমানের মূল! হাফিজ মাছুম আহমদ দুধরচকী কচুয়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ দেশের আইন পরিবর্তন করন, আদালত প্রাঙ্গন ঘুষ মুক্ত করন, মামলাজট কমানো খুবই জরুরি দরকার ছাতকে সড়ক যোগাযোগে নতুন দিগন্ত ৯৯ কোটি টাকার ৪ লেন সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মিলন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলে ২৩ কেজির ওজনের অজগর উদ্ধার

সিলেট নিউজ ডেস্ক / ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

Manual7 Ad Code

ঝলক দত্ত, শ্রীমঙ্গল:
শ্রীমঙ্গলে বাড়ির আঙ্গিনা থেকে ২৩ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ থেকে ১৩ ফুট।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর লামুয়া এলাকায় কদর আলী মেম্বারের বাড়ির আঙ্গিনায় অজগরটি দেখতে পান স্থানীয়রা। বিশাল আকৃতির সাপটি দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দা আব্দুল মজিদ বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাদের সঙ্গে ছিলেন চাউতলি বিট কর্মকর্তা সুব্রত সরকার।
পরে সম্মিলিত প্রচেষ্টায় অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার শেষে সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা জানান, অজগরটি উদ্ধারের সময় কোনো ধরনের আঘাত পায়নি। বন বিভাগের তত্ত্বাবধানে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code