শিরোনাম
প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি, আপন অন্ধ ছেলেও হীরার খনি, শুধু দলীয় লোকদের প্রশংসা নিবেন না স্বজন হারানোর শোক থেকে মানবিক উদ্যোগ—করিমগঞ্জে ড. আনিছের ব্যতিক্রমী আয়োজন CBP প্রশিক্ষণ শেষে ইমিগ্রেশন কর্মকর্তা তানভীর শিক্ষকের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ কেরানীগঞ্জের প্রশাসনিক কর্মকর্তা মোঃ বসির আহমেদের বিরুদ্ধে প্রচারিত সংবাদের প্রতিবাদ এটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন, অষ্টগ্রামের সেই প্রধান শিক্ষককে শোকজ ৪টার ছুটি ২টায়, শিক্ষা অফিসারই জানেন না—তিন কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা তলব বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা একনেক সভায় ভূতুড়ে কান্ড, জামায়াত – শিবিরের জিন্নাহ কান্ড, আওয়ামী লীগের হাস‍্যকর লকডাউন শ্রীমঙ্গল সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে খুদে বিজ্ঞানীদের চমক, ৫৮ স্টলে ভবিষ্যতের স্বপ্ন, মুগ্ধ দর্শনার্থীরা শ্রীমঙ্গলে ২৩ কেজির ওজনের অজগর উদ্ধার
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

স্বজন হারানোর শোক থেকে মানবিক উদ্যোগ—করিমগঞ্জে ড. আনিছের ব্যতিক্রমী আয়োজন

সিলেট নিউজ ডেস্ক / ৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

Manual7 Ad Code

আল-মামুন খান, স্টাফ রিপোর্টার:

Manual5 Ad Code

কিশোরগঞ্জের করিমগঞ্জে বিশিষ্ট সাংবাদিক, আইনগবেষক, রাজনৈতিক বিশ্লেষক ও সমাজকর্মী ড. আনিছুর রহমান আনিছের মরহুম পিতা মাওলানা তাহেরুল হক ও প্রয়াত ভাইদের স্মরণে মিলাদ, দোয়া মাহফিল ও মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।স্বজন হারানোর শোক থেকে মানবিক উদ্যোগ—করিমগঞ্জে ড. আনিছের ব্যতিক্রমী আয়োজন

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে করিমগঞ্জে ড. আনিছুর রহমান আনিছের নিজ গ্রামে এ আয়োজন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম-উলামা, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।স্বজন হারানোর শোক থেকে মানবিক উদ্যোগ—করিমগঞ্জে ড. আনিছের ব্যতিক্রমী আয়োজন

Manual4 Ad Code

আয়োজনের অংশ হিসেবে মাদরাসার শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জন্য খাবারেরও ব্যবস্থা করা হয়।

পরে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে মরহুম মাওলানা তাহেরুল হক ও তাঁর প্রয়াত সন্তানদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে পরিবারের জীবিত সদস্যদের সুস্থতা, শান্তি ও কল্যাণ কামনা করা হয়।স্বজন হারানোর শোক থেকে মানবিক উদ্যোগ—করিমগঞ্জে ড. আনিছের ব্যতিক্রমী আয়োজন

Manual5 Ad Code

পারিবারিক সূত্রে জানা গেছে, ড. আনিছুর রহমান আনিছ প্রতি বছর তাঁর মরহুম বাবা ও প্রয়াত ভাইদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন মানবিক কর্মসূচির আয়োজন করে থাকেন। পারিবারিক স্মৃতিকে ধারণ করার পাশাপাশি অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবেও এসব উদ্যোগ নেওয়া হয়।স্বজন হারানোর শোক থেকে মানবিক উদ্যোগ—করিমগঞ্জে ড. আনিছের ব্যতিক্রমী আয়োজন

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয়রা জানান, পারিবারিক স্মরণানুষ্ঠানের পাশাপাশি ড. আনিছুর রহমান আনিছ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তাঁর এসব উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে সাড়া ফেলেছে বলেও জানান তারা।স্বজন হারানোর শোক থেকে মানবিক উদ্যোগ—করিমগঞ্জে ড. আনিছের ব্যতিক্রমী আয়োজন

Manual5 Ad Code

অনুষ্ঠান শেষে মরহুম মাওলানা তাহেরুল হক ও তাঁর প্রয়াত সন্তানদের রুহের মাগফিরাত এবং পরিবারের সদস্যদের সুস্থতা ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code