শিরোনাম
জনগণের ভোটে নির্বাচিত সরকার, কাজের কাজ না করে, বিভিন্ন নাটক সাজিয়ে পার করছে সময় দখল হওয়া খেলার মাঠ দ্রুত অবমুক্ত করা হবে শ্রীমঙ্গলে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সিলেটে অপহরণ-ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন, জড়িতদের গ্রেপ্তার চান সুমন ইউকে ওয়ার্ক পারমিট ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, ‘লিগ্যাল এজ সলিউশন’-এর বিরুদ্ধে থানায় অভিযোগ মানুষের স্বভাব পরিবর্তন অসম্ভব নয়: হাফিজ মাছুম আহমদ দুধরচকী ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার তিনদিন পর কিশোরীর মর্মান্তিক মৃত্যু গোলাপগঞ্জ প্রেসক্লাবে নতুন কমিটির বিএনপি ও জামায়াতের কর্মীদের মিষ্টিমুখ, এ কার্যক্রম থেকে বাদ মুলধারার সাংবাদিকরা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী, রাশেদ খাঁন বনাম আজকে একটি অন্ধকার অধ‍্যায়ের অবসান প্রসঙ্গে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ ও তীব্র নিন্দা খাদিমপাড়ায় চার লাখ টাকা নিয়ে বেরিয়ে অপহৃত সুমন, মুক্তিপণ দিয়ে উদ্ধার
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দখল হওয়া খেলার মাঠ দ্রুত অবমুক্ত করা হবে শ্রীমঙ্গলে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

সিলেট নিউজ ডেস্ক / ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

Manual4 Ad Code

ঝলক দত্ত, শ্রীমঙ্গল, মৌলভীবাজার:
শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া মাঠ ও রেলওয়ে মাঠসহ দখল হয়ে থাকা সব খেলার মাঠ দ্রুত অবমুক্ত করে খেলাধুলার উপযোগী করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এসব মাঠ সংরক্ষণ করা আমাদের দায়িত্ব।দখল হওয়া খেলার মাঠ দ্রুত অবমুক্ত করা হবে
শ্রীমঙ্গলে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, দখল হয়ে থাকা খেলার মাঠগুলো উদ্ধারে জেলা ও উপজেলা প্রশাসনকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রুত এসব মাঠ অবমুক্ত করে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনা হবে।
তিনি বলেন, নতুন অবকাঠামো নির্মাণের আগে দেশের জেলা স্টেডিয়ামগুলোকে আধুনিক ও পূর্ণাঙ্গ করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী স্টেডিয়ামের ড্রেসিংরুম, প্রেস বক্স ও গ্যালারি সংস্কার বা নির্মাণ করা হবে। এসব মাঠে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ভলিবল, টেবিল টেনিস ও দাবাসহ বিভিন্ন লিগ আয়োজনের সুযোগ তৈরি করা হবে।দখল হওয়া খেলার মাঠ দ্রুত অবমুক্ত করা হবে
শ্রীমঙ্গলে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
জেলা পর্যায়ে আর্চারি, শুটিং ও হকির মতো সম্ভাবনাময় খেলাগুলো ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। এ লক্ষ্যে জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়নে একটি প্রকল্পের কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।
খেলোয়াড়দের উন্নয়নে ক্রীড়া ভাতা চালুর পাশাপাশি নতুন প্রতিভা খুঁজে বের করে বিকেএসপিতে প্রশিক্ষণ ও পড়াশোনার সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমির উদ্বোধন প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। পাশাপাশি যেখানে খালি জায়গা রয়েছে, সেখানে নতুন খেলার মাঠ তৈরি এবং বিদ্যমান মাঠগুলো সংরক্ষণে গুরুত্ব দেওয়া হবে।
এর আগে প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে ক্রিকেট একাডেমি শ্রীমঙ্গলের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি বৃক্ষরোপণ করেন। পরে নবনির্মিত ড্রেসিংরুমের ফলক উন্মোচন করেন এবং ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠের সংস্কারকাজ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মো. সরফরাজ আহমেদ সরফু, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, সাবেক খেলোয়াড় ক্রিকেট একাডেমি শ্রীমঙ্গলের প্রশিক্ষক হাবিবুর রহমানসহ স্থানীয় ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা।

Manual3 Ad Code

শ্রীমঙ্গলে ক্রীড়া প্রতিমন্ত্রীর হাতে ক্রিকেট একাডেমির উদ্বোধন
ঝলক দত্ত, শ্রীমঙ্গল:
শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া মাঠ ও রেলওয়ে মাঠসহ দখল হয়ে থাকা সব খেলার মাঠ দ্রুত অবমুক্ত করে খেলাধুলার উপযোগী করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এসব মাঠ সংরক্ষণ করা আমাদের দায়িত্ব।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, দখল হয়ে থাকা খেলার মাঠগুলো উদ্ধারে জেলা ও উপজেলা প্রশাসনকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রুত এসব মাঠ অবমুক্ত করে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনা হবে।
তিনি বলেন, নতুন অবকাঠামো নির্মাণের আগে দেশের জেলা স্টেডিয়ামগুলোকে আধুনিক ও পূর্ণাঙ্গ করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী স্টেডিয়ামের ড্রেসিংরুম, প্রেস বক্স ও গ্যালারি সংস্কার বা নির্মাণ করা হবে। এসব মাঠে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ভলিবল, টেবিল টেনিস ও দাবাসহ বিভিন্ন লিগ আয়োজনের সুযোগ তৈরি করা হবে।
জেলা পর্যায়ে আর্চারি, শুটিং ও হকির মতো সম্ভাবনাময় খেলাগুলো ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। এ লক্ষ্যে জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়নে একটি প্রকল্পের কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।
খেলোয়াড়দের উন্নয়নে ক্রীড়া ভাতা চালুর পাশাপাশি নতুন প্রতিভা খুঁজে বের করে বিকেএসপিতে প্রশিক্ষণ ও পড়াশোনার সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমির উদ্বোধন প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। পাশাপাশি যেখানে খালি জায়গা রয়েছে, সেখানে নতুন খেলার মাঠ তৈরি এবং বিদ্যমান মাঠগুলো সংরক্ষণে গুরুত্ব দেওয়া হবে।
এর আগে প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে ক্রিকেট একাডেমি শ্রীমঙ্গলের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি বৃক্ষরোপণ করেন। পরে নবনির্মিত ড্রেসিংরুমের ফলক উন্মোচন করেন এবং ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠের সংস্কারকাজ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মো. সরফরাজ আহমেদ সরফু, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী,
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও ফুটবল একাডেমী শ্রীমঙ্গল এর প্রশিক্ষক ইকরাম রানা, সাবেক খেলোয়াড় আলতাফ হোসেন মোর্শেদ, মোসলেহ উদ্দীন রমজান, কাজী জায়েদ আহমেদ মনি, ঝলক দত্ত, মোঃ সাখাওয়াত হোসেন, শামীম মোঃ শাহআলম, মোঃ মিজানুর রহমান, ভৈরবগঞ্জ ফুটবল একাডেমীর কোচ সালেহ আহমদ,ফুয়াদ হোসেন চৌধুরী সাজিম, মিন্টু দেব, মোঃ আবুল কাশেম, সজল আহমেদ,ক্রিকেট একাডেমি শ্রীমঙ্গলের প্রশিক্ষক হাবিবুর রহমানসহ স্থানীয় ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা।

Manual6 Ad Code

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code