লালমনিরহাট জেলা প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করা, পল্লী চিকিৎসকদের ঐক্য সুদৃঢ় করা এবং তাঁদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমিরুল ইসলাম, সহ-সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ এনামুল করিম, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং মোঃ মোজাম্মেল হক, সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
সভায় সভাপতিত্ব করেন মোঃ মনজুর হোসেন মনসুর, আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন, লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আফজাল হোসেন হৃদয়।
সভায় বক্তারা বলেন, পল্লী চিকিৎসকদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে এবং পল্লী চিকিৎসকদের স্বার্থ রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
স্লোগান: পল্লী চিকিৎসকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হই।