শিরোনাম
কাস্তুল ইউপি উদ্যোক্তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে ভাঙচুরের অভিযোগ চুনারুঘাটে মাদক সেবনে পারিবারিক অশান্তি, এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড কবিতা-জহুরুল হক (খোকন)(অব) পুলিশ অফিসার (ডিআইজি) :লেখক-চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক দুই ইউনিয়নের মানুষের ভরসা একমাত্র হাসপাতাল, তবুও নেই চিকিৎসক ও উন্নয়নের ছোঁয়া ২০৩৩ সালের মধ্যে শতভাগ ডিজিটাল রূপান্তর ও ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির দাবি বেসিস সংস্কার পরিষদের আওয়ামী লীগের বিচার, আইসিটি খাতে সংস্কার ও জাতীয় ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতেরও দাবি তরুণ সমাজসেবী শেখ রাদেক আহমেদ হতে যাচ্ছেন, চিকনাগুল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী জুমার দিন ও জুমার নামাজের গুরুত্ব! দুধরচকী ছাহেব জাতি গঠনে জাতি উন্নয়নে জনগণের স্বপ্ন বাস্তবায়নে দেশের কোনো সরকারের পক্ষ থেকেই পদক্ষেপ নেই চিকনাগুলে চেয়ারম্যান পদে নতুন মুখ শেখ রাদেক আহমেদ, শুক্রবার থেকে প্রচারণা ঢামেকে প্রসূতি ও নবজাতক চিকিৎসায় ভোগান্তি, সিট সংকট ও সিন্ডিকেট অভিযোগ
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কাস্তুল ইউপি উদ্যোক্তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে ভাঙচুরের অভিযোগ

সিলেট নিউজ ডেস্ক / ১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার | কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মোঃ ফারুক ভূইয়ার কাছে মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। দাবিকৃত টাকা না পেয়ে তাঁর অফিসকক্ষে প্রবেশ করে কম্পিউটার ভাঙচুর, গুরুত্বপূর্ণ সরকারি নথি কপি ও মুছে ফেলার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তিনি। এ ঘটনায় অষ্টগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

অভিযোগে অভিযুক্ত হিসেবে অষ্টগ্রাম সদর ইউনিয়নের আলমদিঘীর পাড় এলাকার মৃত বাবুল মিয়ার দুই ছেলে এ আর সুমন (৩০) ও এ আর আল আমিন (১৯) এবং তাঁদের আত্মীয় সাখাওয়াত হোসেন হৃদয়ের (৩০) নাম উল্লেখ করা হয়েছে।

Manual7 Ad Code

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে অভিযুক্তরা কাস্তুল ইউনিয়ন পরিষদে উদ্যোক্তা ফারুক ভূইয়ার কক্ষে গিয়ে জন্মনিবন্ধন ও ব্যাংক এশিয়ার কার্যক্রম পরিচালনার জন্য প্রতি মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে নতুন কাজ করতে বাধা দেওয়ার হুমকি দেওয়া হয়। এমনকি চলতি মাসের টাকা এক সপ্তাহের মধ্যে পরিশোধের জন্য চাপ প্রয়োগ করা হয়। তবে তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা সেখান থেকে চলে যান।

Manual5 Ad Code

অভিযোগে আরও বলা হয়, গত ২৪ নভেম্বর দুপুরে ফারুক ভূইয়া যোহরের নামাজ আদায়ের জন্য অফিস থেকে বের হয়ে স্থানীয় মসজিদে যান। এ সময় তাঁর অনুপস্থিতিতে অভিযুক্তরা সাংবাদিক পরিচয়ে ইউনিয়ন পরিষদে প্রবেশ করে তাঁর অফিসকক্ষে যান। পরে তাঁর ব্যবহৃত কম্পিউটার চালিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি ও ডকুমেন্ট কপি করে নেওয়ার পাশাপাশি কম্পিউটারে সংরক্ষিত কিছু তথ্য মুছে ফেলার অভিযোগ করা হয়েছে।

Manual6 Ad Code

ফারুক ভূইয়ার দাবি, পরবর্তীতে অভিযুক্তরা আবারও তাঁর কক্ষে এসে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর ব্যবহৃত কম্পিউটারটি টেবিল থেকে নিচে ফেলে ভাঙচুর করা হয়। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।

এ ছাড়া তাঁকে অষ্টগ্রাম থেকে তাড়িয়ে দেওয়া, তাঁর ব্যবসা ও সম্পদের ক্ষতিসাধন এবং মেঘনা নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানান ফারুক ভূইয়া। পরে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে অষ্টগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, কাস্তুল ইউনিয়ন পরিষদে চাঁদা দাবি ও ভাঙচুরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি প্রাথমিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual3 Ad Code

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code