শিরোনাম
অনলাইনে অশোভন আচরণের অভিযোগ: আইনের আশ্রয় ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা খাদি বাজার পেইজের এডমিনের অনিশ্চয়তায় পাঁচ সেতুর কাজ দুর্ভোগে ক্ষুব্ধ পোয়াতে হচ্চে জগন্নাথপুরবাসী দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম সন্ধ্যা নদী রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের বড় পদক্ষেপ: বানারীপাড়ায় ২০ লাখ টাকায় বেকু ও পল্টন নিলাম স্থানীয় সরকারের নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতার আইনি বিতর্ক বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাড়াইলে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বরিশালে মসজিদের ইমামকে জুতার মালা পরিয়ে হেনস্থা।

Coder Boss / ৭১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

Manual1 Ad Code

জাকির হোসেন, বরিশাল

Manual8 Ad Code

উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ এনে বরিশালে একটি মাদ্রাসার ক্লার্ক ও মসজিদের ইমামকে তুলে নিয়ে বিচারের নামে গলায় জুতার মালা পরিয়ে হেনস্থা করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে।

বুধবার (০৩ জুন) বিকেলে মেহেন্দীগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়ন পরিষদ কক্ষে সকলের সামনে জুতার মালা গলায় পরিয়ে ওই ক্লার্ক ও ইমামকে অপমান ও হেনস্থার ঘটনা ঘটে। এ সময়ের ধারণ করা একমিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও ইন্টানেটে ভাইরাল হয়।জানা গেছে, উপজেলার মধ্য দড়িচর খাজুরিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তির ৪ হাজার ৮০০ টাকা আত্মসাতের অভিযোগ এনে ওই মাদ্রাসার ক্লার্ক ও একই এলাকার সিকদার বাড়ী জামে মসজিদের ইমাম মো: শহিদুল ইসলাম (আলাউদ্দিন) কে তার বসতবাড়ি থেকে তুলে নেয়া হয়।

পড়ে তাকে দড়িচর খাজুরিয়া ইউনিয়ন পরিষদ কক্ষে নিয়ে বিচারের নামে দু’হাত পিছন থেকে বেঁধে গলায় জুতার মালা পরিয়ে কিছুক্ষণ পর মাথার টুপি খুলে অশ্লীল ভাষায় গালিগালাজ, অপমান ও হেনস্থা করে দড়িচর খাজুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা রাড়ী।

Manual3 Ad Code

এরপর সকলের সম্মুখে জুতার মালা গলায় পরিয়ে হাঁটতে বাধ্য করে ভিডিও ধারণ ও ছবি তুলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সাবেক ও বর্তমান কয়েকজন ইউপি সদস্যরা।

এছাড়া তাকে পরিষদ বুধবার বিকেল পর্যন্ত তাকে আটকে রাখা হয়। পড়ে তাকে স্থানীয়রা উদ্ধার করে। এসব কিছু ধারণ করা ওই ভিডিও ইন্টারনেটে ভাইরাল হলে এলাকায় বিভিন্ন মহলে নিন্দা ও ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা রাঢ়ি জানান, মেম্বার শফি দেওয়ান, ফিরোজ মেম্বার সহ স্থানীয় গন্যমান্য বজলু আকন, আবুল বয়াতি, কামরুজ্জামানদের উপস্থিতিতে এই বিচার করা হয়েছে।

Manual6 Ad Code

চেয়ারম্যান বলেন, আলাউদ্দিন হুজুর উপবৃত্তির ৪ হাজার ৮শ টাকা আত্মসাত করেন। এ ছাড়া ইন্স্যুরেন্সের ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

তাকে প্রাথমিকভাবে উপবৃত্তির টাকা ফেরত দিতে বলা হয়। না দিলে তাকে জুতার মালা পরানো হবে বিচারের রায় হলে তিনি জুতার মালা পরতে স্বেচ্ছায় রাজি হন। আইনের আশ্রয় না নিয়ে তারা কেন এই ঘটনা ঘটালেন এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান জানান, যা করে ফেলেছি তা বলে আর লাভ কি? এ ঘটনার শিকার মো: শহিদুল ইসলামের (আলাউদ্দিন) কোন মন্তব্য পাওয়া যায়নি।

Manual6 Ad Code

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবিদুর রহমান জানান, তারা অভিযোগ পাননি, তবে ভিডিও ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন জড়িতদের গ্রেপ্তারের জন্য। তবে এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করা যায়নি বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code