শিরোনাম
ডেন্টাল কেয়ারের ঈদ শুভেচ্ছা:অটুট থাকুক স্বাস্থ্যোজ্জ্বল হাসি শ্রীমঙ্গলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যোশেফ দাশগুপ্ত কুমিল্লায় নারী কর্মচারীর শ্লীলতাহানির অভিযোগ, তদন্তের দাবি বিশ্বম্ভরপুরে দেশ-বিদেশে থাকা সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদ সিলেটে নারী নির্যাতন মামলার পলাতক আসামির বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাইল পুলিশ সিলেটে হুমকির মুখে মামলা বাদী, নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ: সন্তানের সন্ধানে আকুল আবেদন ঈদুল আজহায় গরীব-দুঃখীর পাশে দাঁড়ানোর আহ্বান বিলকিস খন্দকারের হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ঈদুল আজহার শুভেচ্ছা শ্রীমঙ্গলে দুই চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সাংবাদিক জয়নাল আবেদীনের সংবাদ সম্মেলন
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অনুকরণীয় সাতক্ষীরার দু’বারের শ্রেষ্ঠ ইউএনও ইকবাল হোসেন,

Coder Boss / ৫০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

Manual7 Ad Code

শেখ আবু মুছা  তালা সাতক্ষীরা  প্রতিনিধি:

“বুলবুল” “করোনা” বা “ আম্ফান” ’র মত ভয়াল রাতেও নিজের জীবনকে বাজী রেখে, অসহায় দুঃখী মানুষের চিন্তায় ছুটেছেন প্রত্যন্ত গ্রামের অজ পাড়াগায়ে। জনসাধারণকে সচেতন করতে কখনও হাতে হান্ড মাইক, কখনও পরিচ্ছন্ন কর্মী হয়ে ঝাড়– ধরছেন।
আইনের শাসন প্রতিষ্ঠায় কখনও অবৈধ দখল উচ্ছেদে কর্দমার্ত্ত খালে নেমে পড়ছেন, আবার কখনও গভীর রাতে নিজ হাতে ত্রানের খাদ্যসামগ্রী নিয়ে প্রত্যন্ত গ্রামের অসহায় মায়ের  দ্বারে দ্বারে কড়া নাড়ছেন।  মানবতার সেবায়  নির্ঘমু  রাত, আর অকান্ত সকাল-দুপুর ছুটে চলাই যার ব্রত। তিনি হলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন।

Manual2 Ad Code

সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল’র দিক নির্দেশনায় সরকারের অর্পিত সকল কার্যক্রম যথাযথভাবে পালন করে আসছেন তালার ইউএনও মোঃ ইকবাল হোসেন। সাতক্ষীরা জেলার দু-দুবার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন। আইনের শাসন প্রতিষ্ঠায় তার ভূমিকায় তালা উপজেলা স্বচ্ছতার মানদন্ডে  একটি মডেল উপজেলা হিসাবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছে।

Manual7 Ad Code

আইনের শাসন প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার সুরা সহ দুর্নীতি মুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে ছুটে চলা একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন। যোগদানের মাত্র ১০ মাসের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছেন দুর্নীতি- অনিয়ম রুখে দিয়ে। অবৈধ দখলদার উচ্ছেদ, খালে-বিলে পানি নিষ্কাষনের প্রতিবন্ধকতায় নেট-পাটা অপসারন, হাট-বাজার, রাস্তা-ঘাটের পরিষ্কার-পরিচ্ছন্নতা সহ অবৈধ স্থাপনা উচ্ছেদে স্বার্থন্বেষী কুচক্রী মহলের শত্রু হলেও একের পর এক ইতিবাচক ঘটনার জন্ম দিয়ে সাধারণ মানুষের আস্থার পাত্র হয়ে উঠেছেন তিনি।

একজন ইউএনও’র তদারকিতে শিক্ষা প্রতিষ্ঠান,  ইউনিয়ন পরিষদ, সরকারের চলমান বিভিন্ন প্রকল্পের প্রায় সকল দপ্তরে কিছুটা হলেও স্বচ্ছতা ফিরেছে, সরকারের প্রতি আস্তা ফিরেছে সাধারণ মানুষের। কিন্তু  ভূমিদস্যু- দূর্নীতিবাজ, স্বার্থান্বেষী  মহলের গাত্রদাহে এই সৎ মানুষটির বিরুদ্ধে চলছে নানা ষড়যন্ত্র ! তাকে বদলী করতে উঠে পড়ে লেগেছে একটি প্রভাবশালী রাজনৈতিক মহল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, বিগত ২০১৯ সালের ২৩ জুলাই  তালায় যোগদান করেন, যোগদান করেই তিনি অনিয়মের বেড়াজাল ভাঙতে শুরু করেন।  তিনি দু-দুবার সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসাবে স্বীকৃতি লাভ করেছেন।  প্রবাহমান খালে অবৈধ নেট-পাটা অপসারন, অবৈধ দখলদার উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করে সাধারণের চলাচলের পদপে গ্রহণ করে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন, কোথাও আবার কঠোর হস্তে আইনের শাসন প্রয়োগ করছেন। যে কারণে তিনি সাধারণ মানুষের মনের মাঝে স্থান পেয়েছেন।

Manual4 Ad Code

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, কথায় নয়, আমি কাজে বিশ্বাসী,  যতদিন আছি, আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাবো। “আমি সরকারের একজন প্রতিনিধি হিসেবে উপজেলায় দায়িত্ব পালন করতে এসেছি। সকলের সহযোগীতা পেলে তালা উপজেলাকে একটি মডেল উপজেলা গড়তে সক্ষম হবো” সাধারন মানুষের কল্যানে যা যা করার প্রয়োজন আমি তা করবো”।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code