শিরোনাম
রাজনৈতিক বিশ্লেষক, প্রভাবশালী কলামিস্ট, রাষ্ট্রচিন্তক- অথই নূরুল আমিন লেখালেখি করেছেন ​বানারীপাড়ার চাখার ইউনিয়নে কেমন চেয়ারম্যান চায় সাধারণ মানুষ? বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজার শেরপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ২২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ, চালক গ্রেপ্তার রাজধানীর তুরাগ থানায় দায়ের করা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাশ্বত দত্তর বিরুদ্ধে অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ সু-সন্তান নির্মানে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র ১০টি নির্দেশনা বাবা মায়ের মেনে চলা উচিৎ! দেশের জেলা-উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ: প্রেক্ষিত ঝিনাইদহ জেলা ​বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের সন্ধ্যা নদীতে নোঙর করা ড্রেজার ও বলগেট জাহাজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চীন-ভারত সংঘর্ষ, ৩ ভারতীয় সেনা নিহত

Coder Boss / ৬৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

Manual4 Ad Code

লাদাখের গালওয়ান ভ্যালিতে চীনা সেনাদের সঙ্গে ভারতীয় বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ভারতীয় বাহিনীর তিন জন সেনা নিহত হয়েছেন।

Manual4 Ad Code

ভারতীয় সেনার পক্ষ থেকে বলা হয়েছে, উভয় দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈঠক করছেন।

এদিকে ভারতীয় সংবাদ সংস্থা এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে লাদাখে ভারতীয় সেনাদের সঙ্গে চীনের সেনাবাহিনীর সংঘর্ষ ঘটে। এতে ভারতের এক আর্মি অফিসার ও দুই জওয়ান নিহত হয়েছে।

সেনা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, কোন গোলাগুলিতে নয় হাতাহাতি লড়াইয়ে ভারতীয় বাহিনীর তিন জন নিহত হন। এই সংঘাত ভারত সীমানার ভেতরে ঘটে।

এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীন ভারতকে একতরফাভাবে কোন পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছে।

Manual3 Ad Code

মঙ্গলবার দুপুরে এক বিবৃতিতে বলা হয়, গলওয়ান উপত্যকায় উত্তেজনা প্রশমন প্রক্রিয়ার চলাকালীন গতকাল রাতে সংঘর্ষ এবং মৃত্যুর ঘটনা ঘটেছে। ভারতীয় সেনার এক অফিসার এবং দুই জওয়ানের মৃত্যু হয়েছে। দুই পক্ষের শীর্ষ কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈঠক করছেন।

Manual6 Ad Code

ভারতীয় সেনা সূত্রের খবরে আরও বলা হয়েছে, সংঘর্ষে হতাহত অফিসার ও জওয়ানেরা ১৬ বিহার রেজিমেন্টের। এদের মধ্যে এক কর্নেল, এক জুনিয়র কমিশনড অফিসার এবং এক রাইফেলম্যান রয়েছে এই তালিকায়।

এনিয়ে দুপুরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ তিন বাহিনীর প্রধান এবং চিফ অফ ডিফেন্স স্টাফের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন।

১৯৭৫ সালের পর সম্ভবত এই প্রথম ভারত-চীন সীমান্তে সামরিক প্রাণহানির ঘটনা ঘটল।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code