জাহিদ তালুকদার সিলেট সরকারি কলেজঃ- সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য নাজমুল ইসলাম তার সোস্যাল মিডিয়াতে জননেতা কামরানের মৃত্যু তে শোক প্রকাশ করে একটি হৃদয়বিদারক স্ট্যাটাস দেন ।তিনি বলেন বিদায় কামরান ভাই,বিদায়। আর কি কখনো দেখা হবে Badar Uddin Ahmed Kamran ভাই,একসাগর অভিমান বুকে নিয়ে বড্ড অসময়ে আমাদের একা করে আপনি চলে গেলেন,যদিও আপনাকে আমরা ভাই বলে ডাকি,কিন্তু আপনি ছিলেন পিতৃতুল্য ,আপনার কাছ থেকে যে স্নেহ মায়া মমতা আদর ভালোবাসা পেয়েছি আজীবন কৃতজ্ঞচিত্বে তা স্মরণ করবো। ভালো থাকুন আমার প্রিয় কামরান ভাই,ভালো থাকুন নগরবাসীর প্রিয় কামরান ভাই,ভালো থাকুন গরীবের বন্ধু কামরান ভাই,পরম করুণাময় আল্লাহতালা আপনাকে ভালো রাখুন।