শিরোনাম
সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাড়াইলে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! হাফিজ মাছুম আহমদ দুধরচকী রেমিটেন্স যোদ্ধা ও ব্যবসায়ীর ওপর আল ফালাক রিয়েল এস্টেটের প্রতারণা ও হুমকির পাহাড়সম অভিযোগ: সংবাদ সম্মেলন ও আইনি লড়াই অব্যাহত গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধের দাবিতে প্রতিবাদ সমাবেশ সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে লেপ্রসি ফলোআপে নতুন শনাক্ত ৪,চিকিৎসা শুরু
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ক্ষুধাতুর অহরহ।

Coder Boss / ৮৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২০

Manual5 Ad Code
মোহাম্মদ আলী সুমনঃ
সম্মুখে আমার বিস্তৃত সব মনোহর ঢাকা নগর,
এই যে অট্টালিকা ইমারত সবি কি যে মনোমুগ্ধকর।
নজরকাড়া দেশ হেরিলে ভাবি মনকাড়া এক ছবি,
উল্টো পিঠ তার হেরিলে আসে হৃদয় ফাটা গবি।
এই মায়াবী রূপের শহরে প্রত্যেক ঘরে ঘরে,
লাস্য ত্যজি লাশের মিছিল দিচ্ছে অকাতরে।
পুরাকাল যেমন নিত্য তেমন নাই কোনো তার ভেদ,
আগেও ত হতো এই পুরীতে কত-না শিরশ্ছেদ।
আগারে থাকিতো উগার ভরতি খাদ্যের ছড়াছড়ি,
উদর ভরে খাইতো দালানী দিতো ডাস্টবিনে এঁটো ছাড়ি।
পথের দ্বারে পান্থ বসে মরতো রে অনাহারে,
ক্ষুধাতুর সে ব্যথাতুর হৃদয়ে কুশ্রী গোনতো বাহারে।
অধুনা কিঞ্চিৎ যায় নি বদলে আমাদের কাণ্ড সব,
অদ্য হয়তো পৃথগন্ন রূপে আর্তনাদ হচ্ছে দবদব।
রোজ যেখানে পদ্মফুলের মাথায় বসতো সাপ,
আব ও তাতে মগ্ন মাতে তাকে রে সে চুপচাপ।
সুন্দরের বিপরীত বুঝি বিশ্রী বলাটা ভুল,
ক্লিষ্ট তার উলটা এটা না জেনে সমাজ গোল।
রূপের বহরে গ্রীতিকর শহরে পড়ে আছে বেদনাবহ,
ক্ষুধাতুর তার আর্তচিৎকার যায় করে অহরহ।
বেশ কিছু নয় ইদানীন্তন আমরা হলেম শামিল,
একটু খানেক টের লয়ে যাই কেমনে গড়ে জামিল।
কেমনে গড়ে শান্তনগর গ্যাঁজলা বিহীন নদী,
কেমন করে বধির হয় রে এই সমাজের শুধি।
একহাত দিয়ে অন্য হাতে ঘাতে হয় করতালি,
এযাত্রায় যদি বুঝনা যাতনা কাটায় ক্লেশ হালি।
অবিচল তবে হয়ে গেল বুঝি মতিগতি সব রোজ,
অন্তিমশয্যায়ও জাগে না কেন বিবেকবুদ্ধি বুঝ।
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
হিংগাজিয়া,কুলাউড়া,মৌলভীবাজার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code